1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
October 26, 2026, 12:12 am
শিরোনামঃ
​ধর্ষণের অভিযোগে সাভারে মাদ্রাসায় হামলা-ভাঙচুর, পুলিশ অবরুদ্ধ আশুলিয়ায় পোশাক কারখানার ছাদ থেকে লাফিয়ে কর্মকর্তার মৃত্যু: এমডি ও পরিচালকের বিরুদ্ধে মামলা গ্যারেজ ভাড়া কমানো ও ভাড়া পুনর্নির্ধারণের দাবিতে সাভারে অটোরিকশা চালকদের কর্মবিরতি ও বিক্ষোভ সংবাদপত্রের সরকারি বিজ্ঞাপনের মূল্যহার পুনর্নির্ধারণ সাভারে গণস্বাস্থ্য ফার্মাসিউটিক্যালসে আগুন, আহত ১ সাভারে ফ্যামিলি কার্ডের জরিপ শুরু, স্বচ্ছতা ও অগ্রাধিকার পাচ্ছে প্রান্তিক জনগোষ্ঠী ইয়ারপুর ইউপি কর্মকর্তা আফজালের বিরুদ্ধে কোটি টাকার দুর্নীতি ও রাজস্ব ফাঁকির অভিযোগ সাভারে মাদ্রাসা ছাত্র জিসান নিখোঁজ, সন্ধানের আকুতি মায়ের সাভারে ডেঙ্গু প্রতিরোধে ব্যতিক্রমী উদ্যোগ: উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের মশারি উপহার আশুলিয়ায় ২৪ ঘণ্টায় তিন নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধার, আটক ১

টিকিট পেতে কাতার বিশ্বকাপে ১৭ মিলিয়ন আবেদন

  • আপডেট টাইম : Thursday, February 10, 2022
  • 498

বাংলা ফটো নিউজ : কাতার বিশ্বকাপ ২০২২ এর কাউন্টডাউন শুরু হয়ে গেছে । চলমান বছরের ২১ নভেম্বর শুরু হবে বিশ্বকাপের এই ২২তম আসর।

গত ৮ ফেব্রুয়ারি টিকিটের জন্য আবেদনের প্রথম পর্ব শেষ হয়েছে । কম্পিউটার লটারির মাধ্যমে বিজয়ীদের নাম আগামী ৮ মার্চ প্রকাশ করা হবে বলে জানিয়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রণ সংস্থা ফিফা।
কাতার বিশ্বকাপের জন্য ১৭ মিলিয়ন টিকিটের আবেদন জমা পড়েছে বলে জানিয়েছে ফিফা। তবে সাবস্ক্রাইব করেছে পাঁচ গুণেরও বেশি। শুধুমাত্র ফাইনালের টিকিটের জন্য আবেদন জমা পড়েছে ১৮ লাখ।

৮০ হাজার আসনের লুসাইল স্টেডিয়ামে আগামী ১৮ ডিসেম্বর অনুষ্ঠিত হবে ম্যাচটি। কাতারের বাসিন্দাদের জন্য ফাইনালের টিকিটের মূল্য ধরা হয়েছে ১৬৫ মার্কিন ডলার থেকে ১৬০০ মার্কিন ডলারের মধ্যে। এছাড়া সবচেয়ে বেশী চাহিদা দামী টিকিটের। ফাইনালের টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ১৬০০ মার্কিন ডলার।

এ বিষয়ে ফিফা জানায়,‘বিশ্বজুড়ে ভক্তরা এই খেলার প্রতি তাদের উদ্দীপনার প্রমাণ দিয়েছে। ’ নভেম্বর-ডিসেম্বরের এই ইভেন্টের জন্য সবচেয়ে বেশী আবেদন জমা পড়েছে স্বাগতিক দেশ থেকে। তবে ফিফা বলেছে আর্জেন্টিনা, ব্রাজিল, ইংল্যান্ড, ফ্রান্স, ভারত, মেক্সিকো, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও যুক্তরাষ্ট্র থেকেও আবেদনের ‘বন্যা’ বাইয়ে গেছে।

আন্তর্জাতিক দর্শকদের জন্য ফাইনালের সর্বনিম্ন মূল্য ধরা হয়েছে ৬০০ মার্কিন ডলার। কাতারি বাসিন্দাদের সঙ্গে সেখানকার অভিবাসী শ্রমিকরাও স্বল্প মূল্যে টিকিট ক্রয় করতে পারবে। যার সর্বনিম্ন মূল্য ধরা হয়েছে ১১ মার্কিন ডলার। টিকিট বিক্রি, সম্প্রচার স্বত্ব ও অন্যান্য বাণিজ্যিক খাত থেকে ৫০০ মিলিয়ন ডলারেরও বেশী আয় করার আশা করছে ফিফা।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews