1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
October 27, 2026, 2:20 am
শিরোনামঃ
​ধর্ষণের অভিযোগে সাভারে মাদ্রাসায় হামলা-ভাঙচুর, পুলিশ অবরুদ্ধ আশুলিয়ায় পোশাক কারখানার ছাদ থেকে লাফিয়ে কর্মকর্তার মৃত্যু: এমডি ও পরিচালকের বিরুদ্ধে মামলা গ্যারেজ ভাড়া কমানো ও ভাড়া পুনর্নির্ধারণের দাবিতে সাভারে অটোরিকশা চালকদের কর্মবিরতি ও বিক্ষোভ সংবাদপত্রের সরকারি বিজ্ঞাপনের মূল্যহার পুনর্নির্ধারণ সাভারে গণস্বাস্থ্য ফার্মাসিউটিক্যালসে আগুন, আহত ১ সাভারে ফ্যামিলি কার্ডের জরিপ শুরু, স্বচ্ছতা ও অগ্রাধিকার পাচ্ছে প্রান্তিক জনগোষ্ঠী ইয়ারপুর ইউপি কর্মকর্তা আফজালের বিরুদ্ধে কোটি টাকার দুর্নীতি ও রাজস্ব ফাঁকির অভিযোগ সাভারে মাদ্রাসা ছাত্র জিসান নিখোঁজ, সন্ধানের আকুতি মায়ের সাভারে ডেঙ্গু প্রতিরোধে ব্যতিক্রমী উদ্যোগ: উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের মশারি উপহার আশুলিয়ায় ২৪ ঘণ্টায় তিন নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধার, আটক ১

আইপিএলের নিলামে হঠাৎ জ্ঞান হারালেন সঞ্চালক

  • আপডেট টাইম : Saturday, February 12, 2022
  • 833

বাংলা ফটো নিউজ : আইপিএলের ১৫তম আসরের নিলামে শ্রীলঙ্কান অলরাউন্ডার ওয়ানিন্দু হাসারাঙ্গাকে দলে ভেড়াতে উঠে-পড়ে লেগেছে বেশ কয়েকটি ফ্রাঞ্চাইজি। এ সময় বেশ খোশ আমেদে নিজের দায়িত্ব পরিচালনা করছিলেন নিলাম অনুষ্ঠানের সঞ্চালক হিউজ এডমিডাস। কিন্তু হঠাৎ জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে যান তিনি।

আশে-পাশের সবাই এসে হিউজকে তুলতে ব্যস্ত হয়ে পড়েন। অনাকাঙ্ক্ষিত এই ঘটনায় হাসারাঙ্গার নিলাম সেখানেই স্থগিত হয়ে যায়। সেটা বন্ধ রাখা হয়েছে বিকেল ৪টা পর্যন্ত।

তবে সবচেয়ে ভালো খবর হচ্ছে, হিউজ এডমিডাসের ইতিমধ্যেই জ্ঞান ফিরেছে এবং সুস্থ রয়েছেন বলে তিনি নিজেই নিশ্চিত করেছেন। ফলে বিকেল ৪টায় আবারও নিজের দায়িত্ব নিয়ে অনুষ্ঠানটি সঞ্চালনা করবেন তিনি।

উল্লেখ্য, বিশ্বব্যাপী নিলাম পরিচালনার জন্য বিশেষ খ্যাতি রয়েছে এডমিডাসের। দীর্ঘ ৩৬ বছরের ক্যারিয়ারে আড়াই হাজারের বেশি নিলাম পরিচালনা করেছেন তিনি। আইপিএলে এডমিডাসের আগমন ২০১৮ সালে। তখন থেকেই এই দায়িত্ব পালন করে আসছেন তিনি। আর এটিই ছিল তার প্রথম মেগা নিলাম। কিন্তু শারীরিক অসুস্থতায় প্রথম দিনের অভিজ্ঞতাটা খুব একটা ভালো গেলো না।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews