বাংলা ফটো নিউজ : মোহাম্মদ আশরাফুল। চারটি সেঞ্চুরি করে ইতোমধ্যে ইতিহাসের পাতায় নাম লিখিয়ে ফেলেছেন তিনি। এবার করলেন পঞ্চমটি। পাশাপাশি হ্যাটট্রিক সেঞ্চুরি! ‘লিস্ট এ’র এক লিগে বাংলাদেশের কোনো ব্যাটসম্যানের তিন সেঞ্চুরিরই রেকর্ড ছিল না। আর আশরাফুল সেটি বাড়িয়ে নিয়ে গেলেন পঞ্চম সেঞ্চুরিতে। আজ ব্রাদার্সের ইউনিয়নের বিপক্ষে ১৩৭ বলে সেঞ্চুরি হাঁকায়ে এই দূর্লভ কীর্তি গড়েন তিনি।
এর আগে ২০ মার্চ মোহামেডানের বিপক্ষে লিগের তৃতীয় সেঞ্চুরি হাঁকান আশরাফুল। বৃহস্পতিবার অগ্রণী ব্যাংকের বিপক্ষে হাঁকান টানা দ্বিতীয় সেঞ্চুরি।
রেলিগেশন লিগে কলাবাগানের শেষ ম্যাচে সকালে টস জিতে ব্যাট করতে নামেন আশরাফুল। ১০২ বলে অর্ধশত হাঁকানোর পর শতক পূর্ণ করেন ১৩৭ বলে। শেষ ৫০ রান করতে আশরাফুল মাত্র ৩৫ বল খেলেন। ১০ বাউন্ডারি দিয়ে ইনিংসটি সাজান তিনি।
আশরাফুলের অপরাজিত সেঞ্চুরি ও ওয়ালিল করিমের হাফ সেঞ্চুরির উপর ভর করে শেষ পর্যন্ত তিন উইকেটে ২৫২ রান সংগ্রহ করেছে কলাবাগান।
বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে ‘লিস্ট এ’র এক লিগে সর্বাধিক পাঁচ সেঞ্চুরির মালিক আশরাফুল আরো একটি দুর্লভ কৃতিত্বের অধিকারী। আগের সিনিয়র ডিভিশন ক্রিকেট লিগ ও দুই যুগের বেশি সময় ধরে অনুষ্ঠিত প্রিমিয়ার লিগে এক বছরে কোনো ব্যাটসম্যানের এতগুলো সেঞ্চুরির রেকর্ড নেই। এক লিগে সেঞ্চুরিতে শীর্ষে তিনিই। তিন সেঞ্চুরি করে আশরাফুলের পেছনে জাতীয় ক্রিকেট দলের লিটন দাস। তার পাঁচ সেঞ্চুরির দুটিই অগ্রণী ব্যাংকের বিপক্ষে। ব্রাদার্স ছাড়াও বাকি দুটি মোহামেডান ও প্রাইম দোলেশ্বরের বিপক্ষে।
Leave a Reply