1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
July 21, 2026, 11:17 pm
শিরোনামঃ
সাভারে গ্যাসসংকটে ভুক্তভোগী গ্রাহকদের বিক্ষোভ সাভারে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের চলন্ত মাইক্রোবাসে আগুন আশুলিয়ায় নারী শ্রমিকের মৃত্যুর ৪ মাস পর স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা প্রধানমন্ত্রীর নির্দেশে সাভারে ঢাকা আরিচা মহাসড়ক হচ্ছে দুর্গন্ধ মুক্ত সাভারে শীর্ষ সন্ত্রাসী কানা বাবুলের মরদেহ উদ্ধার সাভারে এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার ২ সাভারে মহিলা দলের পদবঞ্চিতদের বিক্ষোভ, কমিটি বাতিলের দাবি আশুলিয়ায় ৪২ কেজি গাঁজাসহ ডিবির জালে দুই মাদক কারবারি ধরা আশায় ঢাকা বিভাগের দুই কর্মকর্তার বিরুদ্ধে  আওয়ামী লীগ পুনর্বাসনের চেষ্টার অভিযোগ সাভারে জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল

সাভারে সেনাবাহিনী হকি প্রতিযোগীতার সমাপনী অনুষ্ঠিত

  • আপডেট টাইম : Sunday, February 20, 2022
  • 574

বাংলা ফটো নিউজ : আজ রোববার (২০ ফেব্রুয়ারি) বাংলাদেশ সেনাবাহিনী হকি প্রতিযোগিতা-২০২২ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান নয় পদাতিক ডিভিশনের তত্ত্বাবধানে সাভার সেনানিবাসে অনুষ্ঠিত হয়।

সমাপনী অনুষ্ঠানে বাংলাদেশ সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ (সিজিএস) লেফটেন্যান্ট জেনারেল আতাউল হাকিম সারওয়ার হাসান, এসবিপি, এসজিপি, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, পিএইচডি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

প্রতিযোগিতায় ৯ পদাতিক ডিভিশন দল চ্যাম্পিয়ন ও ১৯ পদাতিক ডিভিশন দল রানারআপ হওয়ার গৌরব অর্জন করে। প্রতিযোগিতায় ১৯ পদাতিক ডিভিশনের কার্পোরাল আব্দুল মালেক শ্রেষ্ঠ প্রবীণ খেলোয়াড় এবং ৫৫ পদাতিক ডিভিশনের সৈনিক হৃদয় শেখ শ্রেষ্ঠ নবীন খেলোয়াড় হওয়ার গৌরব অর্জন করেন।

অনুষ্ঠানে জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি), ৯ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার সাভার এরিয়া, সেনাসদরের বিভিন্ন পরিদপ্তরের পরিচালকগণ এবং সাভার এরিয়ায় কর্মরত ঊর্ধ্বতন সেনা কর্মকর্তাগণসহ, জেসিও এবং অন্যান্য পদবীর সেনাসদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি ২০২২ তারিখ হতে শুরু হওয়া উক্ত প্রতিযোগিতায় বাংলাদেশ সেনাবাহিনীর বিভিন্ন অঞ্চলের মোট ১৫টি দল অংশগ্রহণ করে।

এ প্রতিযোগিতার মাধ্যমে সেনাবাহিনীর সদস্যদের মধ্যে খেলোয়াড় সুলভ মনোভাবের বিকাশ ও পারস্পরিক সৌহার্দ্য আরো মজবুত হবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews