1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
April 21, 2026, 8:06 pm
শিরোনামঃ
অবশেষে অনিয়ম ঠেকাতে সাভার সাব-রেজিস্ট্রারের ব্যতিক্রমী উদ্যোগ শনিবার সাভারে যেসব এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সাভার সাব-রেজিস্ট্রি অফিসে রাজস্ব আদায় বেড়েছে ৫০ কোটি টাকা সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন জমা দিলেন বিএনপি নেত্রী মিনি আক্তার সাভার-আশুলিয়ায় ২৪ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ আশুলিয়ায় দুই যুবক গুলিবিদ্ধ, ২ লাখ টাকা ছিনতাই আশুলিয়ায় শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ ও বন্ধ কারখানা খোলার দাবি সাভারে কোরআন অবমাননার অভিযোগে মা-মেয়ে গ্রেপ্তার ডিবির জালে ধরা আন্তঃ জেলা ডাকাত ও কিশোর গ্যাংয়ের ৫ সদস্য সাভারে শিশুর চোখে সুপার গ্লু ঢেলে নির্যাতনের অভিযোগ

গবিতে আন্তঃবিভাগ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

  • আপডেট টাইম : Wednesday, March 9, 2022
  • 430

বাংলা ফটো নিউজ : সাভারের গণ বিশ্ববিদ্যালয়ে (গবি) আন্তঃবিভাগ ফুটবল, ক্রিকেট, ভলিবল, কাবাডি প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে। বুধবার (৯ মার্চ) সকালে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে বেলুন উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. আবুল হোসেন।

 

এ সময় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক সিরাজুল ইসলাম, রেজিস্ট্রার এস তাসাদ্দেক আহমেদ বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান ও শিক্ষকগণ উপস্থিত ছিলেন।

প্রতিযোগিতায় মোট ১৪টি বিভাগ অংশগ্রহণ করেছে। বিভাগগুলো হলো- রাজনীতি ও প্রশাসন, মেডিকেল ফিজিক্স ও বায়োমেডিল ইঞ্জিনিয়ারিং, ইংরেজি, বাংলা, মাইক্রোবায়োলজি, বায়োকেমিস্ট্রি এন্ড মলিকুলার বায়োলজি, আইন, ফিজিওথেরাপি, ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্সেস, ফার্মেসি, সমাজবিজ্ঞান ও সমাজকর্ম, সিএসই ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিকাল এন্ড ইলেক্ট্রনিক্স ইঞ্জিনিয়ারিং এবং ফলিত গণিত বিভাগ।

 

উদ্বোধনী পর্বে সমাজবিজ্ঞান বিভাগ এবং আইন বিভাগের (ছেলে) ভলিবল খেলা অনুষ্ঠিত হয়। এতে আইন বিভাগ দুই সেটেই ২৫-২০ ব্যবধানে জয়লাভ করে।

উল্লেখ্য, আগামী ২৯ মার্চ পর্যন্ত আন্তঃবিভাগ টুর্নামেন্টটি চলবে।

 

 

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews