1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
October 25, 2026, 11:07 pm
শিরোনামঃ
​ধর্ষণের অভিযোগে সাভারে মাদ্রাসায় হামলা-ভাঙচুর, পুলিশ অবরুদ্ধ আশুলিয়ায় পোশাক কারখানার ছাদ থেকে লাফিয়ে কর্মকর্তার মৃত্যু: এমডি ও পরিচালকের বিরুদ্ধে মামলা গ্যারেজ ভাড়া কমানো ও ভাড়া পুনর্নির্ধারণের দাবিতে সাভারে অটোরিকশা চালকদের কর্মবিরতি ও বিক্ষোভ সংবাদপত্রের সরকারি বিজ্ঞাপনের মূল্যহার পুনর্নির্ধারণ সাভারে গণস্বাস্থ্য ফার্মাসিউটিক্যালসে আগুন, আহত ১ সাভারে ফ্যামিলি কার্ডের জরিপ শুরু, স্বচ্ছতা ও অগ্রাধিকার পাচ্ছে প্রান্তিক জনগোষ্ঠী ইয়ারপুর ইউপি কর্মকর্তা আফজালের বিরুদ্ধে কোটি টাকার দুর্নীতি ও রাজস্ব ফাঁকির অভিযোগ সাভারে মাদ্রাসা ছাত্র জিসান নিখোঁজ, সন্ধানের আকুতি মায়ের সাভারে ডেঙ্গু প্রতিরোধে ব্যতিক্রমী উদ্যোগ: উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের মশারি উপহার আশুলিয়ায় ২৪ ঘণ্টায় তিন নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধার, আটক ১

ধামরাইয়ে ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ

  • আপডেট টাইম : Thursday, March 10, 2022
  • 761

বাংলা ফটো নিউজ : (সিরাজুল ইসলাম,ধামরাই প্রতিনিধি) : ঢাকার ধামরাইয়ে সুয়াপুর নান্নার স্কুল এন্ড কলেজের ৮৪তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত। বৃহস্পতিবার (১০ই মার্চ) সুয়াপুর নান্নার স্কুল এন্ড কলেজ মাঠে দিনব্যাপী নানা আয়োজনে অনুষ্ঠিত হলো ৮৪তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠান।

 

প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ড. মোঃ সাইদুর রহমান সেলিম এর সভাপতিত্বে- প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি ও সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজির আহমেদ।

 

এসময় বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ সাইফুল ইসলাম খান এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধামরাই উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সোহানা জেসমিন মুক্তা, ধামরাই উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ সিরাজ উদ্দিন সিরাজ, সুয়াপুর ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ কফিলউদ্দিন, নান্নার ইউপি চেয়ারম্যান মোঃ আলতাফ হোসেন মোল্লা, সুয়াপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবু বিজয় চন্দ্র সাহা।

এসময় আরো উপস্থিত ছিলেন শিক্ষাপ্রতিষ্ঠানটির শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকগণসহ স্থানীয় গন্যমান্য ব্যাক্তি বর্গ।

 

 

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews