1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
November 24, 2026, 5:32 pm
শিরোনামঃ
মজুরি আন্দোলনে হামলার শিকার সাভারের সেই শ্রমিকের মৃত্যু আশুলিয়ায় অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ, ৫টিতে কর্মবিরতি সাভার ও আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ৫০ কারখানায় ছুটি ঘোষণা সাভারে পার্কিং করা দুই বাসে আগুন আশুলিয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে, বন্ধ ৭০টি কারখানা শ্রমিক আন্দোলন: সাভারে সংবাদ সংগ্রহকালে ৮ সাংবাদিকের ওপর হামলা সাভারে পুলিশের গাড়িতে আগুন, ওসিসহ আহত অর্ধশতাধিক দ্রুত মজুরি ঘোষণা ও হয়রানি বন্ধের দাবিতে সাভারে শ্রমজীবী ঐক্য পরিষদের সংবাদ সম্মেলন মজুরি কমিশন গঠন হয়েছে, এখন আর আন্দোলনের সুযোগ নেই: প্রতিমন্ত্রী টুকু আশুলিয়ায় মজুরি আন্দোলনের মধ্যে ঢিলের আঘাতে স্কুলছাত্র আহত

গ্রেফতার হতে যাচ্ছেন লুলা

  • আপডেট টাইম : Thursday, April 5, 2018
  • 384

বাংলা ফটো নিউজ : ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট লুইস ইনাসিও লুলা ডা সিলভা’র কারাদণ্ড বিলম্বিত করার আবেদন বৃহস্পতিবার খারিজ করে দিয়েছে দেশটির সর্বোচ্চ আদালত। দুর্নীতির দায়ে তার ১২ বছরের সাজা হয়েছে। এই রায়ের ফলে কয়েক দিনের মধ্যেই লুলাকে গ্রেফতার করা হতে পারে।

লুলা ব্রাজিলের সবচেয়ে জনপ্রিয় নেতা। তিনি ৭ অক্টোবর নির্বাচনের প্রার্থীদের মধ্যে সবচেয়ে এগিয়ে রয়েছেন।

জেলে যাওয়া এড়াতে লুলার আবেদনের ওপর ১১ বিচারক বুধবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত ১০ ঘণ্টার বেশি সময় বিবেচনা ও তর্কবিতর্কের উপস্থাপন করেন। ছয়জন বিচারক লুলার আবেদনের বিপক্ষে আর পাঁচজন পক্ষে রায় দেন।

লুলার আবেদনের পক্ষে বিপক্ষে ৫-৫ ভোট পড়ে। এমন অবস্থায় আদালতের সভাপতি কারমেন লুসিয়া ‘টাই ব্রেকিং’ ভোটটি দেন।

তিনি তার পক্ষে যুক্তি উপস্থাপন করে বলেন, সাজাকে বিলম্বিত করা হলে তা দায়মুক্তির দিকে যেতে পারে।

২০০৩ সাল থেকে ২০১০ সাল পর্যন্ত ব্রাজিলের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন লুলা। তার বিরুদ্ধে রাষ্ট্রীয় তেল কোম্পানি পেট্রোব্রাসকে কাজ পাইয়ে দেয়ার শর্তে ১ দশমিক ২ মিলিয়ন মার্কিন ডলার ঘুষ গ্রহণের অভিযোগ আনা হয়েছে। এই অর্থ তিনি সমুদ্র তীরে তার একটি অ্যাপার্টমেন্টের সৌন্দর্য বাড়ানোর কাজে ব্যয় করেন।

তার আইনজীবীরা জানায়, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবেই তার বিরুদ্ধে এই মামলা করা হয়েছে।

লুলার বামপন্থী সমর্থকরা জানিয়েছে, তার শাসন আমলে হাজার হাজার মানুষের দারিদ্র্যতা ঘোঁচাতে এই রাষ্ট্রীয় অর্থ ব্যয় করা হয়েছে।

নির্বাচনে লুলাকে ঠেকাতেই সরকারের পক্ষ থেকে এই মামলা করা হয়েছে বলে তারা অভিযোগ করছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews