1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
November 24, 2026, 5:32 pm
শিরোনামঃ
মজুরি আন্দোলনে হামলার শিকার সাভারের সেই শ্রমিকের মৃত্যু আশুলিয়ায় অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ, ৫টিতে কর্মবিরতি সাভার ও আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ৫০ কারখানায় ছুটি ঘোষণা সাভারে পার্কিং করা দুই বাসে আগুন আশুলিয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে, বন্ধ ৭০টি কারখানা শ্রমিক আন্দোলন: সাভারে সংবাদ সংগ্রহকালে ৮ সাংবাদিকের ওপর হামলা সাভারে পুলিশের গাড়িতে আগুন, ওসিসহ আহত অর্ধশতাধিক দ্রুত মজুরি ঘোষণা ও হয়রানি বন্ধের দাবিতে সাভারে শ্রমজীবী ঐক্য পরিষদের সংবাদ সম্মেলন মজুরি কমিশন গঠন হয়েছে, এখন আর আন্দোলনের সুযোগ নেই: প্রতিমন্ত্রী টুকু আশুলিয়ায় মজুরি আন্দোলনের মধ্যে ঢিলের আঘাতে স্কুলছাত্র আহত

মায়ের লাশ তিন বছর ধরে ফ্রিজে রেখেছেন ছেলে!

  • আপডেট টাইম : Thursday, April 5, 2018
  • 415

বাংলা ফটো নিউজ : নিজের বাড়িতে মায়ের লাশ তিন বছর ধরে ফ্রিজে সংরক্ষণ করে রেখেছিলেন এক ছেলে। গোপন সূত্রে খবর পেয়ে বৃহস্পতিবার পুলিশ ওই বাড়ি থেকে ফ্রিজে সংরক্ষণ করে রাখা অবস্থায় লাশটি উদ্ধার করেছে। এ ঘটনায় ছেলে শুভব্রত মজুমদার (৪৫) ও তাঁর বাবা গোপাল মজুমদারকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, ভারতের কলকাতা শহরের বেহালার ঘোলসাপুর এলাকায় জেমস লং সরণিতে শুভব্রতর পৈতৃক বাড়ি। এই বাড়িতে মা-বাবার সঙ্গে থাকতেন শুভব্রত। তিনি একজন লেদার ইঞ্জিনিয়ার। মোটা বেতনে চাকরিও করছেন কলকাতার বানতলার চর্মনগরীতে।

২০১৫ সালের এপ্রিলে শুভব্রতর মা বীণা মজুমদার অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন। ৭ এপ্রিল তাঁর মৃত্যু হয়। মৃত্যুর পর তাঁর লাশ গোপনে বাড়ি এনে প্রচার করা হয়, পিস হ্যাভেনে রাখা হয়েছে লাশ। শুভব্রত মায়ের শেষকৃত্যের অনুষ্ঠান করেননি। তাঁর মা বীণা মজুমদার ফুড করপোরেশন অব ইন্ডিয়ায় চাকরি করতেন।

পুলিশ বলছে, মৃত্যুর পর শুভব্রত মায়ের দেহ সংরক্ষণ করেন। কিনে আনা হয় বড়মাপের একটি ফ্রিজ। বিভিন্ন কেমিক্যাল দিয়ে তাতে সংরক্ষণ করা হয় বীণা মজুমদারের লাশ।

পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে বৃহস্পতিবার শুভব্রতদের বাড়িতে অভিযান চালায়। এ সময় একটি ফ্রিজ থেকে বীণা মজুমদারের লাশ উদ্ধার করা হয়। আর একটি ফ্রিজ ফাঁকা পাওয়া যায়। পুলিশ এই বাড়ি থেকে মরদেহ সংরক্ষণের নানা রাসায়নিক পদার্থ উদ্ধার করেছে।

শুভব্রতর বাবা গোপাল মজুমদারকে বলেন, ছেলের ভয়ে তিনি সবকিছু জেনেও কোনো কথা বলতে সাহস পাননি। কারণ তাঁর ছেলে বলেছিলেন, এ কথা কাউকে জানালে তিনি বাড়ি ছেড়ে চলে যাবেন।

শুভব্রত দাবি করেছেন, তিনি তাঁর মাকে প্রচণ্ড ভালোবাসতেন। তাঁর বিশ্বাস ছিল, মানুষের কোষের মৃত্যু হয় না। কোষ বাঁচিয়ে রাখা মানে মানুষকে বাঁচিয়ে রাখা। তাই মাকে বাঁচিয়ে রাখার জন্য তাঁর দেহ সংরক্ষণ করে রেখেছিলেন।

তবে এসব কথায় এখনো পুরোপুরি বিশ্বাস করতে পারছে না পুলিশসহ এলাকাবাসী। শুভব্রত মানসিক রোগী কি না, তা পরীক্ষা করে দেখছে পুলিশ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews