বাংলা ফটো নিউজ : ভারতের পুলিশ রোববার নয়াদিল্লীতে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির রাষ্ট্রীয় বাসভবনের সামনে একটি আঞ্চলিক পার্টির অবস্থান কর্মসূচি থেকে ২৪ আইনপ্রণেতাকে আটক করেছে।
তেলেগু দেসাম পার্টির (টিডিপি) আইন প্রণেতারা দক্ষিণাঞ্চলীয় রাজ্য অন্ধ্র প্রদেশকে বিশেষ মর্যাদা প্রদানের দাবিতে এই বিক্ষোভের ডাক দেন।
এক সিনিয়র পুলিশ কর্মকর্তা বলেন, ‘প্রধানমন্ত্রীর বাসভবনের বাইরে বিক্ষোভ করার জন্য আমরা টিডিপি’র আইনপ্রণেতাদের আটক করেছি। যদিও তাদের বিরুদ্ধে কোন মামলা করা হয়নি। আজকেই তাদের সকলকে ছেড়ে দেয়া হবে।’
দক্ষিণাঞ্চলীয় রাজ্যটিকে ‘বিশেষ মর্যাদা’ প্রদান করতে সরকার অস্বীকৃতি জানালে টিডিপি’র প্রধান ও অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন. চন্দ্রবাবু নাইডু ক্ষুব্ধ হন।
২০১৪ সালে তেলেঙ্গানা বিচ্ছিন্ন হয়ে যাওয়ার পর অন্ধ্রপ্রদেশকে বিশেষ মর্যাদা প্রদানের প্রতিশ্রুতি দেয়া হয়েছিল।
ভারতে দলিত সুরক্ষা আইন শিথিল পুনর্বিবেচনায় রাজি সুপ্রিম কোর্ট
এনডিটিভি
দ্য শিডিউলড কাস্ট অ্যান্ড দ্য শিডিউলড ট্রাইবস প্রিভেনশন অব অ্যাট্রোসিটিজ অ্যাক্ট (তফসিলি জাতি-উপজাতি সংরক্ষণ আইন) শিথিলের রায়ে স্থগিতাদেশ দিতে রাজি নন ভারতের সুপ্রিম কোর্ট। তবে দশ দিন পর শুনানি করতে এবং রায়টি পুনর্বিবেচনা করতে রাজি হয়েছেন তারা। এর জন্য সব পক্ষকে দুই দিনের মধ্যে লিখিত বক্তব্য জমা দিতে বলা হয়েছে।
গতকাল মঙ্গলবার বিচারপতি এ কে গোয়েল ও বিচারপতি ইউ ইউ ললিতকে নিয়ে গঠিত সর্বোচ্চ আদালতের বেঞ্চ এ কথা জানিয়ে দেন।
গত ২০ মার্চ ভারতের সুপ্রিম কোর্টের রায়ে বলা হয়, সরকারি কর্মীদের বিরুদ্ধে তফসিলি জাতি ও উপজাতিদের ওপর অত্যাচার বন্ধের আইনের যথেচ্ছ অপব্যবহার করা হচ্ছে। তাই এখন থেকে আর নিয়োগ কর্তৃপক্ষের অনুমতি ছাড়া এই আইনে কোনো সরকারি কর্মীকে গ্রেফতার করা যাবে না।
তফসিলি জাতি-উপজাতির ওপর অত্যাচারের কোনো মামলা দায়ের করার আগে সেই ঘটনা ডিএসপি পর্যায়ের কোনো কর্মকর্তাকে দিয়ে তদন্ত করাতে হবে। এছাড়া এই ঘটনায় অভিযুক্ত কোনো সরকারি কর্মকর্তাকে গ্রেফতারের আগে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি নিতে হবে। শীর্ষ আদালতের এই রায়ের বিরুদ্ধে ২ এপ্রিল দলিত সংগঠনগুলোর ডাকা ভারত বন্ধ কর্মসূচির ডাক সহিংসতায় রূপ নেয়। এ দিন বিভিন্ন রাজ্যে পুলিশের সাথে দলিতদের সংঘর্ষে ৯ জন নিহত হয়। এ দিনই আবার কেন্দ্রীয় সরকার রায়টির বিরুদ্ধে রিভিউ পিটিশন পেশ করে ২০ মার্চের নির্দেশ খতিয়ে দেখার আবেদন জানায়।
Leave a Reply