1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
November 24, 2026, 5:32 pm
শিরোনামঃ
মজুরি আন্দোলনে হামলার শিকার সাভারের সেই শ্রমিকের মৃত্যু আশুলিয়ায় অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ, ৫টিতে কর্মবিরতি সাভার ও আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ৫০ কারখানায় ছুটি ঘোষণা সাভারে পার্কিং করা দুই বাসে আগুন আশুলিয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে, বন্ধ ৭০টি কারখানা শ্রমিক আন্দোলন: সাভারে সংবাদ সংগ্রহকালে ৮ সাংবাদিকের ওপর হামলা সাভারে পুলিশের গাড়িতে আগুন, ওসিসহ আহত অর্ধশতাধিক দ্রুত মজুরি ঘোষণা ও হয়রানি বন্ধের দাবিতে সাভারে শ্রমজীবী ঐক্য পরিষদের সংবাদ সম্মেলন মজুরি কমিশন গঠন হয়েছে, এখন আর আন্দোলনের সুযোগ নেই: প্রতিমন্ত্রী টুকু আশুলিয়ায় মজুরি আন্দোলনের মধ্যে ঢিলের আঘাতে স্কুলছাত্র আহত

সিরিয়ায় নিহতদের ৮৫ ভাগ সাধারণ জনগণ!

  • আপডেট টাইম : Monday, April 9, 2018
  • 406

বাংলা ফটো নিউজ : যুক্তরাজ্যভিত্তিক পর্যবেক্ষক সংস্থা ‘দ্যা সিরিয়ান অবজারভেটরি ফর হিউ্ম্যান রাইটস’-এর প্রতিবেদনে জানা গেছে, ৮ বছর ধরে চলমান সিরিয়ার গৃহযুদ্ধে নিহতের ৮৫ ভাগই হচ্ছে সাধারণ জনগণ।

সাত বছরের ক্রমবর্ধমান বোমা হামলায় নগরীর কোনো প্রান্তের স্থাপ্তত্য বলতে কিছু বাকি নেই। জীবন ধারণের জন্য নেই পর্যাপ্ত পানির ব্যবস্থা। সিরীয় সরকার যখন ব্যস্ত আকাশ পথে ক্ষেপণাস্ত্র হামলায়, তখন মেডিকেল কর্মচারী আর ডাক্তারেরা অন্য এক যুদ্ধে। জীবন জীবনের জন্য, এই ব্রতকে সামনে রেখেই অবিরত আহত জীবন বাঁচিয়ে চলেছেন তারা।

ডাঃ হামিদ বলেন, ‘যেসব শিশুরা মারা যায়, তারা বেশির ভাগই মাথায় এবং পেটে আঘাতপ্রাপ্ত থাকে। কিছু পেয়েছি যাদের সরাসরি হার্টে জখম হয়েছিল। এইসব বাচ্চাদের প্রয়োজন ৭-১৪ দিনের নিবিড় স্বাস্থ্যসেবা। লন্ডনে থাকলে এরা বেঁচে যেত। গৌতাতে আমরা ওদের জন্য কিছুই করতে পারছি না। রক্তপাত বন্ধ করে কিছুটা ঠিক করার একটু চেষ্টা করে আমরা ওদেরকে মরতে দেই।

সিরিয়ায় নিহত সাড়ে ৩ লাখ, গৃহহীন এক কোটি ২০ লাখ

সিরিয়ায় সাত বছরের গৃহযুদ্ধে প্রায় ৩ লাখ ৫০ হাজার বেসামরিক লোকের মৃত্যু হয়েছে। নিহতদের বেশির ভাগই নারী ও শিশু। গৃহহীন হয়েছে এক কোটি ২০ লাখ মানুষ, যা দেশের মোট জনসংখ্যার অর্ধেক।

এ সময়ের মধ্যে হয়েছে নানা সমঝোতা চেষ্টা। কিন্তু কিছুই কাজে আসেনি। ব্যর্থ হয়েছে জাতিসংঘের উদ্যোগও। বর্তমানে ভেঙে পড়েছে পুরো সিরিয়া। সংঘাতের শিগগিরই কোনো সমাধান হবে- এমন আশাও করা যাচ্ছে না।

আর এখনতো সেখানে চলছে যুদ্ধ। হতাহত হচ্ছে মানুষ। যিুদ্ধে জড়িয়ে পড়েছে তুরস্ক, ইরান, রাশিয়া, যুক্তরাষ্ট্রসহ আরো অনেক দেশ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews