1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
November 24, 2026, 5:33 pm
শিরোনামঃ
মজুরি আন্দোলনে হামলার শিকার সাভারের সেই শ্রমিকের মৃত্যু আশুলিয়ায় অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ, ৫টিতে কর্মবিরতি সাভার ও আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ৫০ কারখানায় ছুটি ঘোষণা সাভারে পার্কিং করা দুই বাসে আগুন আশুলিয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে, বন্ধ ৭০টি কারখানা শ্রমিক আন্দোলন: সাভারে সংবাদ সংগ্রহকালে ৮ সাংবাদিকের ওপর হামলা সাভারে পুলিশের গাড়িতে আগুন, ওসিসহ আহত অর্ধশতাধিক দ্রুত মজুরি ঘোষণা ও হয়রানি বন্ধের দাবিতে সাভারে শ্রমজীবী ঐক্য পরিষদের সংবাদ সম্মেলন মজুরি কমিশন গঠন হয়েছে, এখন আর আন্দোলনের সুযোগ নেই: প্রতিমন্ত্রী টুকু আশুলিয়ায় মজুরি আন্দোলনের মধ্যে ঢিলের আঘাতে স্কুলছাত্র আহত

সৌদিতে ভবনে আগুন, বাংলাদেশিসহ নিহত ৯

  • আপডেট টাইম : Saturday, April 14, 2018
  • 417

বাংলা ফটো নিউজ : সৌদি আরবের রাজধানী রিয়াদে একটি আবাসিক ভবনে আগুন লেগে কয়েকজন বাংলাদেশি হতাহত হয়েছেন। রিয়াদে অবস্থিত আল নুরা বিশ্ববিদ্যালয় এলাকার একটি ভবনে স্থানীয় সময় শুক্রবার সকালে এ ঘটনা ঘটে বলে রিয়াদে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের এক কূটনীতিক জানিয়েছেন।

দূতাবাস সূত্রে জানা গেছে, ওই ভবনে বাংলাদেশিসহ কয়েকটি দেশের নির্মাণশ্রমিকেরা থাকতেন। প্রাথমিক তথ্য অনুযায়ী, এ অগ্নিকাণ্ডের ঘটনায় নয়জন নিহত হয়েছেন। আট-১০ জন আহত হয়েছেন। নিহতদের লাশ ও আহত ব্যক্তিদের রিয়াদের একটি হাসপাতালে নেওয়া হয়েছে।

সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসীহ্‌ প্রথম আলোকে টেলিফোনে বলেন, ওই ভবনে আগুনে হতাহত ব্যক্তিদের মধ্যে কয়েকজন বাংলাদেশি আছেন। তবে হাসপাতাল কর্তৃপক্ষ এখনো বিষয়টি নিশ্চিত না করায় সেটি বলা যাচ্ছে না। বাংলাদেশ দূতাবাসের দুজন কর্মকর্তা হাসপাতালে রয়েছেন। তাঁরা তথ্য সংগ্রহ করছেন। শিগগিরই হতাহতদের পরিচয় নিশ্চিত করে তা জানানো সম্ভব হবে।

দূতাবাসের শ্রমবিভাগের এক কর্মকর্তা বলেন, ওই ভবনে অর্ধশত লোক বাস করেন। আহত ও প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে তাঁরা তথ্য পেয়েছেন। কিন্তু সৌদি সরকার বিষয়টি নিশ্চিত না করায় সেটি তাঁরা প্রকাশ করছেন না।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews