1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
November 24, 2026, 5:32 pm
শিরোনামঃ
মজুরি আন্দোলনে হামলার শিকার সাভারের সেই শ্রমিকের মৃত্যু আশুলিয়ায় অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ, ৫টিতে কর্মবিরতি সাভার ও আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ৫০ কারখানায় ছুটি ঘোষণা সাভারে পার্কিং করা দুই বাসে আগুন আশুলিয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে, বন্ধ ৭০টি কারখানা শ্রমিক আন্দোলন: সাভারে সংবাদ সংগ্রহকালে ৮ সাংবাদিকের ওপর হামলা সাভারে পুলিশের গাড়িতে আগুন, ওসিসহ আহত অর্ধশতাধিক দ্রুত মজুরি ঘোষণা ও হয়রানি বন্ধের দাবিতে সাভারে শ্রমজীবী ঐক্য পরিষদের সংবাদ সম্মেলন মজুরি কমিশন গঠন হয়েছে, এখন আর আন্দোলনের সুযোগ নেই: প্রতিমন্ত্রী টুকু আশুলিয়ায় মজুরি আন্দোলনের মধ্যে ঢিলের আঘাতে স্কুলছাত্র আহত

পদত্যাগের হিড়িক

  • আপডেট টাইম : Saturday, April 14, 2018
  • 407

বাংলা ফটো নিউজ : শ্রীলঙ্কার জোট সরকারের ছয় মন্ত্রী পদত্যাগ করেছেন। বৃহস্পতিবার দেশটির প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনার কাছে তারা পদত্যাগপত্র জমা দিয়েছেন। তারা জানিয়েছেন, জোট সরকারের সঙ্গে কাজ অব্যাহত রাখতে তারা অপারগ।

পদত্যাগ করা এই ছয় মন্ত্রী প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনার নেতৃত্বাধীন শ্রীলঙ্কা ফ্রিডম পার্টির (এসএলএফপি) সদস্য। শ্রীলঙ্কার জোট সরকারে ক্ষমতাসীন ইউনাইটেড ন্যাশনাল পার্টির একটি অংশীদার দল হচ্ছে এসএলএফপি।

আর ইউনাইটেড ন্যাশনাল পার্টির নেতৃত্বে রয়েছেন প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে। পদত্যাগ করা দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়কমন্ত্রী অনুড়া প্রিয়াদর্শনা ইয়াপা সাংবাদিকদের বলেন, এই ছয় মন্ত্রী পদত্যাগের মধ্যদিয়ে এসএলএফপির মোট ১৬ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রী তাদের পদ থেকে সরে দাঁড়ালেন।

বুধবার সন্ধ্যায় ওই ১৬ জনের পদত্যাগপত্র গ্রহণ করেছেন প্রেসিডেন্ট সিরিসেনা। পদত্যাগ করা পূর্ণ মন্ত্রীরা হচ্ছেন-ক্রীড়ামন্ত্রী দয়াসিরি জয়াসেকারা, সামাজিক ক্ষমতায়ন ও কল্যাণ বিষয়কমন্ত্রী এস.বি দিসসানায়াকে, দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়কমন্ত্রী অনুড়া প্রিয়াদর্শনা ইয়াপা, শ্রমমন্ত্রী জন সেনেভিরত্নে, বিজ্ঞান, তথ্য ও গবেষণা বিষয়কমন্ত্রী সুসীল প্রেমাজয়ন্ত এবং দক্ষতা উন্নয়ন ও ভোকেশনাল ট্রেনিং বিষয়কমন্ত্রী চান্দিমা বিরাক্কোদি।

এদিকে প্রেসিডেন্ট অফিসের একজন কর্মকর্তা জানিয়েছেন, এই ১৬ আইনপ্রণেতা সরকারে না থাকলেও তারা প্রেসিডেন্ট সিরিসেনার প্রতি তাদের সমর্থন অব্যাহত রাখবেন।

অন্যদিকে সাহিত্যে নোবেল পুরস্কার প্রদানকারী সম্মানজনক প্রতিষ্ঠান সুইডিশ অ্যাকাডেমির প্রধান সারা দানিয়ুস পদত্যাগ করেছেন। একটি যৌন কেলেঙ্কারি নিয়ে তদন্ত নিয়ে প্রতিষ্ঠানটির সমালোচনার মুখে সারা পদত্যাগ করলেন।

একাডেমির এক সদস্যের স্বামীর বিরুদ্ধে যৌন অসদাচরণ অভিযোগ নিয়ে প্রতিষ্ঠানটি কয়েক সপ্তাহ ধরেই বেশ চাপের মুখে ছিল। বিশ্বব্যাপী চলমান ‘মি টু’ আন্দোলনে অনুপ্রাণিত হয়ে গেলো বছরের নভেম্বরে ১৮ জন নারী সুইডিশ অ্যাকাডেমির সদস্য কাতারিনা ফ্রোস্টেনসনের স্বামী জ্যঁ ক্লদ আরনলের বিরুদ্ধে যৌন অসদাচরণের বেশ কয়েকটি অভিযোগ আনে।

সারা দানিয়ুস বলেন, যৌন কেলেঙ্কারি নোবেল পুরস্কারের কার্যক্রমকে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত করেছে এবং এটা একটি বড় সমস্যা। সারা বৃহস্পতিবার সাংবাদিকদের বলেন, অ্যাকাডেমির ইচ্ছা ছিল আমি যেন পার্মানেন্ট সেক্রেটারির পদ থেকে সরে দাঁড়াই। তাই আমি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি, যেটি এই মুহূর্ত থেকে কার্যকর হবে।
সুইডিশ অ্যাকাডেমির সদস্যরা ‘কার্যত’ পদত্যাগ করতে পারেন না। তবে তারা অ্যাকাডেমির কার্যক্রম থেকে নিজেদের গুটিয়ে নিতে পারেন।

ওই কেলেঙ্কারির পর তদন্তের ঘোষণা দেয় সুইডিশ অ্যাকাডেমি। কিন্তু পুরো বিষয় নিয়ে একটা ‘ধোঁয়াশা’ তৈরি করে প্রতিষ্ঠানটি। এর আগে ১৮ সদস্যের সুইডিশ অ্যাকাডেমি কমিটির তিন সদস্য পদত্যাগ করেন। এদিকে জ্যঁ ক্লদ আরনল তার বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেছেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews