1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
November 24, 2026, 5:32 pm
শিরোনামঃ
মজুরি আন্দোলনে হামলার শিকার সাভারের সেই শ্রমিকের মৃত্যু আশুলিয়ায় অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ, ৫টিতে কর্মবিরতি সাভার ও আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ৫০ কারখানায় ছুটি ঘোষণা সাভারে পার্কিং করা দুই বাসে আগুন আশুলিয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে, বন্ধ ৭০টি কারখানা শ্রমিক আন্দোলন: সাভারে সংবাদ সংগ্রহকালে ৮ সাংবাদিকের ওপর হামলা সাভারে পুলিশের গাড়িতে আগুন, ওসিসহ আহত অর্ধশতাধিক দ্রুত মজুরি ঘোষণা ও হয়রানি বন্ধের দাবিতে সাভারে শ্রমজীবী ঐক্য পরিষদের সংবাদ সম্মেলন মজুরি কমিশন গঠন হয়েছে, এখন আর আন্দোলনের সুযোগ নেই: প্রতিমন্ত্রী টুকু আশুলিয়ায় মজুরি আন্দোলনের মধ্যে ঢিলের আঘাতে স্কুলছাত্র আহত

মিসাইল হামলায় অস্ত্র ভাণ্ডার ধ্বংস

  • আপডেট টাইম : Saturday, April 14, 2018
  • 371

বাংলা ফটো নিউজ : সিরিয়ার হাতে থাকা বেশির ভাগ রাসায়নিক অস্ত্রই ধ্বংস হয়ে গেছে। এমনটাই জানালেন ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জিন-ভেস লে দিয়াঁ। শনিবার তিনি জানান, ব্রিটেন, ফ্রান্স ও আমেরিকা যৌথভাবে সিরিবায় যে হামলা চালিয়েছে তাতে সিরিয়ার রাসায়নিক অস্ত্র ভাণ্ডারের অনেকটাই ধবংস হয়ে গেছে।

তিনি আরো বলেন, ফ্রান্সের কাছে স্পষ্ট প্রমাণ রয়েছে যে, গ্যাস অ্যাটাকের পিছনে ছিল সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের বাহিনীর হাত রয়েছে। এ্ হামলায় অন্তত ৪০ জনের মৃত্যু হয়েছে। এছাড়াও এই হামলার বীভৎস প্রভাব পড়েছে সিরিয়ায়।

শনিবার সকালে বিমানহানা চালায় আমেরিকা৷ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার সিরিয়ার রাজধানী দামাস্কাসে বিস্ফোরণের কথা বলেন৷ সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের রাসায়নিক অস্ত্র প্রয়োগের বিরুদ্ধে অভিযান চালানোর নিয়েই এই বিমানহানা বলে জানানো হয়েছে৷

হোয়াইট হাউস থেকে একটি টেলিভিশন চ্যানেলে ট্রাম্প জানান, “কিছুদিন আগেই আমি মার্কিন সেনাকে হামলার কথা বলি৷ সিরিয়ার রাষ্ট্রপতি বাসার আল-আসাদের রাসায়নিক অস্ত্রের পরিপ্রেক্ষিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়৷” সংবাদমাধ্যম সূত্রে খবর, মার্কিন প্রশাসনের তরফে জানানো হয়েছে বিমানহানা একাধিক জায়গায় করা হয়েছে৷ হামলার জন্য তোমাহক ক্রুজ মিসাইল ব্যবহার করা হয়েছে৷ আসাদের রাসায়নিক অস্ত্র হামলার কথা উল্লেখ করে ট্রাম্প বলেছেন, “এটা মানুষের কাজ নয়৷ দানবের কাজ৷ আমাদের কাজ রাসায়নিক অস্ত্রে বিরুদ্ধে একটি কঠিন প্রতিবন্ধক৷”

সিরিয়া ইস্যুতে সংযম প্রদর্শনের আহ্বান জাতিসঙ্ঘের
জাতিসঙ্ঘ মহাসচিব অ্যান্তোনিও গুতারেস সংযম প্রদর্শন ও শান্ত থাকার জন্য সকল পক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন। সিরিয়ায় যুক্তরাষ্ট্র, ফ্রান্স ও ব্রিটেনের হামলার পর পরিস্থিতির অবনতি ও এর প্রেক্ষিতে তিনি এ আহ্বান জানালেন।

সিরিয়ায় পরিস্থিতির আরো অবনতি ঘটতে পারে, এমন কাজ থেকে বিরত থাকার জন্য সকল পক্ষের প্রতি আহ্বান জানান তিনি।
এই হামলার কারণে গুতারেস তার পূর্ব নির্ধারিত সৌদি আরব সফর বিলম্বিত করেন।

এক বিবৃতিতে তিনি, এই বিপজ্জনক পরিস্থিতিতে সকল সদস্য রাষ্ট্রের প্রতি শান্ত থাকার এবং সিরিয়ার সাধারণ মানুষের দুর্ভোগ আরো বাড়িয়ে দিতে পারে ও পরিস্থিতির আরো অবনতি ঘটাতে পারে, এমন যে কোন কাজ করা থেকে বিরত থাকার আহ্বান জানান।

সরিয়ায় পশ্চিমারা হামলা চালিয়েছে : মস্কো
রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় শনিবার বলেছে, সিরিয়ায় শান্তিপূর্ণ ভবিষ্যতের সম্ভাবনা থাকা সত্ত্বেও পশ্চিমারা হামলা চালিয়েছে।
রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের নারী মুখপাত্র মারিয়া জাখারোভা এক ফেসবুক বার্তায় বলেন, ‘যারা বিশ্বের নৈতিক নেতৃত্বের দাবি করে এবং বলে যে তারা ব্যক্তিক্রম, আপনাদের বলছি, আপনারা আসলেই ব্যতিক্রম। আপনারা এমন এক সময় সিরিয়ার রাজধানীতে হামলা চালালেন যখন দেশটির একটি শান্তিপূর্ণ ভবিষ্যতের সম্ভাবনা ছিল।’ খবর এএফপি’র।

শনিবার ভোরে সিরিয়ায় প্রচণ্ড শক্তিশালী বিস্ফোরণ ঘটে ।
যুক্তরাষ্ট্র, ফ্রান্স ও যুক্তরাজ্য সিরিয়ার রাসায়নিক অস্ত্র ধ্বংস করার ঘোষণা দেয়ার পর হামলা চালানো হলো।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews