1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
November 24, 2026, 5:43 pm
শিরোনামঃ
মজুরি আন্দোলনে হামলার শিকার সাভারের সেই শ্রমিকের মৃত্যু আশুলিয়ায় অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ, ৫টিতে কর্মবিরতি সাভার ও আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ৫০ কারখানায় ছুটি ঘোষণা সাভারে পার্কিং করা দুই বাসে আগুন আশুলিয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে, বন্ধ ৭০টি কারখানা শ্রমিক আন্দোলন: সাভারে সংবাদ সংগ্রহকালে ৮ সাংবাদিকের ওপর হামলা সাভারে পুলিশের গাড়িতে আগুন, ওসিসহ আহত অর্ধশতাধিক দ্রুত মজুরি ঘোষণা ও হয়রানি বন্ধের দাবিতে সাভারে শ্রমজীবী ঐক্য পরিষদের সংবাদ সম্মেলন মজুরি কমিশন গঠন হয়েছে, এখন আর আন্দোলনের সুযোগ নেই: প্রতিমন্ত্রী টুকু আশুলিয়ায় মজুরি আন্দোলনের মধ্যে ঢিলের আঘাতে স্কুলছাত্র আহত

পাকিস্তান ছেড়েছেন নওয়াজ শরিফ

  • আপডেট টাইম : Wednesday, April 18, 2018
  • 399

বাংলা ফটো নিউজ : পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ মেয়েকে সাথে নিয়ে লন্ডনের উদ্দেশ্যে দেশ ত্যাগ করেছেন। তার আগে অবশ্য ফিরে আসার প্রতিশ্রুতি দিতে হয়েছে আদালতে। বুধবার মেয়ে মরিয়ম নওয়াজকে নিয়ে বিমানে উঠেন তিনি। অসুস্থ স্ত্রীকে দেখার জন্য লন্ডন যাচ্ছেন বলে জানিয়েছেন নওয়াজ।

ডনের খবরে বলা হয়েছে, নওয়াজের স্ত্রী কুলসুম নওয়াজ ক্যানসারে আক্রান্ত। লন্ডনে তার চিকিৎসা চলছে। মরিয়ম নওয়াজ এক টুইট বার্তায় লিখেছেন, তার মাকে আবার হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ জন্যই লন্ডন যাচ্ছেন তারা। স্থানীয় সময় সকাল সাড়ে নয়টায় কাতার এয়ারলাইনসের ফ্লাইটে ওঠেন তারা।

আগামী ২২ এপ্রিল ফিরে আসার কথা রয়েছে বাবা-মেয়ের। বর্তমানে তাদের বিরুদ্ধে পাকিস্তানের অ্যাকাউন্টিবিলিটি আদালতে একটি মামলা বিচারাধীন আছে। ওই মামলার শুনানিতে অংশ নিতেই দেশে ফিরতে হবে নওয়াজ শরিফ ও মরিয়মকে।

এরই মধ্যে বেগম কুলসুম নওয়াজের অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। পাকিস্তান মুসলিম লিগের (নওয়াজ) পক্ষ থেকে জানানো হয়েছে, অস্ত্রোপচার সফল হয়েছে। নওয়াজের ছেলেরাও এখন লন্ডনে রয়েছেন। বুধবার সকালে লেখা টুইট বার্তায় মায়ের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন মরিয়ম নওয়াজ।

নওয়াজ শরিফকে গত শুক্রবার যেকোনো রাষ্ট্রীয় পদে আজীবনের জন্য অযোগ্য ঘোষণা করেন পাকিস্তানের সুপ্রিম কোর্ট। পাঁচ বিচারপতির বেঞ্চ সর্বসম্মতভাবে এ রায় দেন। রায়ে আদালত বলেন, নওয়াজ নির্বাচনে অংশগ্রহণ বা পার্লামেন্টের সদস্য হতে পারবেন না।

এর আগে পানামা পেপারস কেলেঙ্কারির জেরে গত বছরের জুলাইয়ে দেশটির সুপ্রিম কোর্ট নওয়াজকে প্রধানমন্ত্রী পদে অযোগ্য ঘোষণা করেন। রায়ের পরই পদত্যাগ করেছিলেন নওয়াজ শরিফ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews