1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
September 10, 2026, 4:53 am
শিরোনামঃ
সাভারে মাদ্রাসার শিক্ষার্থীকে বলৎকার: শিক্ষক ও শিক্ষার্থীসহ ১০ জনের বিরুদ্ধে মামলা জাতীয় স্মৃতিসৌধে নতুন রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন আশুলিয়ায় বকেয়া পাওনার দাবিতে বন্ধ দুই কারখানার শ্রমিকদের বিক্ষোভ মাদক বিক্রিতে বাধা দেওয়ায় সাভারে ৩ বোন ও ভাগিনীকে ছুরিকাঘাতে জখম করল সৎ ভাই আশুলিয়ায় অটোভ্যান চালক হত্যা, ২৪ ঘণ্টায় দুই আসামি গ্রেপ্তার টানা ৬ ঘণ্টার চেষ্টায় আশুলিয়ার তামাকের গুদামের আগুন নিয়ন্ত্রণে সাভারে রাতের আঁধারে মশাল মিছিল, আওয়ামী লীগের ৯ নেতাকর্মী গ্রেপ্তার  ডেপুটি অ্যাটর্নি জেনারেল হলেন জাবির সাবেক শিক্ষার্থী ব্যারিস্টার শিহাব উদ্দিন খান আশুলিয়ায় পরিত্যক্ত কূপে পড়ে যুবকের মৃত্যু জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন 

অগ্নিকাণ্ডে সৌদি আরবে ৬ বাংলাদেশীর মৃত্যু

  • আপডেট টাইম : Thursday, April 19, 2018
  • 366

বাংলা ফটো নিউজ : সৌদি আরবের হাইল জেলার হোলাইফা শহর এলাকায় অগ্নিকাণ্ডে ছয় বাংলাদেশী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো একজন। গতকাল স্থানীয় সময় ভোরে এ অগ্নিকাণ্ড ঘটে বলে প্রবাসী বাংলাদেশীরা জানিয়েছেন। এ অগ্নিকাণ্ডে ছয়জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন বাংলাদেশ দূতাবাসের দ্বিতীয় সচিব (প্রেস) ফখরুল ইসলাম। বিডি নিউজ।

নিহতদের মধ্যে রয়েছেন কুমিল্লার চৌদ্দগ্রামের বসন্তপুর গ্রামের মরহুম আবদুল হকের দুই ছেলে এমরানুল হক সোহেল (৩৪) ও ইমামুল হক মুন্না (২২)। লক্ষ্মীপুর জেলার কমলনগর উপজেলার করইতোলা বাজারসংলগ্ন চর লরেঞ্চ গ্রামের নেছার আহম্মদের ছেলে জসিম উদ্দিন (২৬) এবং তার ছোট ভাই মো: ইব্রাহিম (২৩)। চৌদ্দগ্রামের গুণবতী ইউনিয়নের দণি শ্রীপুর গ্রামের সিরাজুল ইসলামের ছেলে মো: সোহেল (৩০) এবং ফেনীর বিরিঞ্চি এলাকার ইলিয়াস মেম্বারের বাড়ির রফিকুল ইসলামের ছেলে মহিউদ্দিন রাশেদ (৩৫)।

পুড়ে যাওয়া লাশ শনাক্ত করতে ডিএনএ টেস্টের প্রয়োজন হবে বলে জানিয়েছেন রিয়াদে বাংলাদেশ দূতাবাসের লেবার কাউন্সেলর সরওয়ার আলম। সিগারেটের ধোঁয়া থেকে এ আগুনের সূত্রপাত বলে জানা গেছে।

হোলাইফা শহর এলাকায় চাকরি করত এমরানুল হক, মুন্না ও সোহেলসহ সাতজন। প্রতিদিনের মতো মঙ্গলবার রাতে রান্না ও খাওয়া শেষে একই রুমে তারা ঘুমিয়ে পড়েন। কেউ একজন রুমের বারান্দায় সিগারেট খেয়ে ফেলে দেয়। ওই আগুন বিদ্যুতের তারে লেগে পুরো রুমে ছড়িয়ে পড়ে। আহত বাংলাদেশীকে হাইল কিং ফাহাদ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান সেলিম।

গত সপ্তাহে সৌদি আরবের রাজধানী রিয়াদে একটি ভবনে অগ্নিকাণ্ডে ছয় বাংলাদেশী নির্মাণশ্রমিকের মৃত্যু হয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews