1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
September 10, 2026, 4:54 am
শিরোনামঃ
সাভারে মাদ্রাসার শিক্ষার্থীকে বলৎকার: শিক্ষক ও শিক্ষার্থীসহ ১০ জনের বিরুদ্ধে মামলা জাতীয় স্মৃতিসৌধে নতুন রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন আশুলিয়ায় বকেয়া পাওনার দাবিতে বন্ধ দুই কারখানার শ্রমিকদের বিক্ষোভ মাদক বিক্রিতে বাধা দেওয়ায় সাভারে ৩ বোন ও ভাগিনীকে ছুরিকাঘাতে জখম করল সৎ ভাই আশুলিয়ায় অটোভ্যান চালক হত্যা, ২৪ ঘণ্টায় দুই আসামি গ্রেপ্তার টানা ৬ ঘণ্টার চেষ্টায় আশুলিয়ার তামাকের গুদামের আগুন নিয়ন্ত্রণে সাভারে রাতের আঁধারে মশাল মিছিল, আওয়ামী লীগের ৯ নেতাকর্মী গ্রেপ্তার  ডেপুটি অ্যাটর্নি জেনারেল হলেন জাবির সাবেক শিক্ষার্থী ব্যারিস্টার শিহাব উদ্দিন খান আশুলিয়ায় পরিত্যক্ত কূপে পড়ে যুবকের মৃত্যু জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন 

কাশ্মীরে শাসক দলের এক নেতাকে গুলি করে হত্যা

  • আপডেট টাইম : Wednesday, April 25, 2018
  • 342

বাংলা ফটো নিউজ : ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরের শাসক দল পিপলস ডেমোক্রেটিক পার্টির (পিডিপি) এক সাবেক নেতাকে দিনদুপুরে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। বুধবার দুপুরে কাশ্মীরের পুলওয়ামা জেলায় এ ঘটনা ঘটে। সন্ত্রাসীরা ওই নেতার গাড়ি লক্ষ্য করে গুলি চালিয়েছিল।

নিহত নেতার নাম গোলাম নবী প্যাটেল। গত বছর পিডিপির পুলওয়ামা শাখার সাধারণ সম্পাদক ছিলেন তিনি। বুধবার রাজপুরা চক এলাকার কাছে তার গাড়ি লক্ষ্য করে একাধিক গুলি চালায় সন্ত্রাসীরা। এ সময় গোলাম নবী প্যাটেলের সঙ্গে থাকা দুজন ব্যক্তিগত নিরাপত্তা কর্মকর্তা আহত হন এবং তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। গুলি চালানোর পর পালিয়ে যায় বন্দুকধারীরা।

ইন্ডিয়ান এক্সপ্রেসের খবরে বলা হয়েছে, গোলাম নবী প্যাটেল আগে পিপলস ডেমোক্রেটিক পার্টির (পিডিপি) সাথে সংশ্লিষ্ট ছিলেন। পরে তিনি কংগ্রেসে যোগ দেন। কংগ্রেস এই হত্যাকাণ্ডের ঘটনাকে ‘ভয়ংকর’ বলে অভিহিত করেছে।

এ ঘটনায় ভারতশাসিত কাশ্মীরের মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি নিহত ব্যক্তির পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন। এক টুইট বার্তায় তিনি বলেন, ‘বন্দুকধারী জঙ্গিদের হামলায় গোলাম নবী প্যাটেল নিহত হয়েছেন। এ ধরনের কাপুরুষোচিত হামলায় একটি পরিবারকে বিপর্যস্ত করা ছাড়া অন্য কোনো কিছুই অর্জন করা যায় না।’

কাশ্মীরের দক্ষিণাঞ্চলে পুলওয়ামা জেলার অবস্থান। এই জেলা ভারতশাসিত কাশ্মীরের মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতির দুর্গ হিসেবে পরিচিত। স্থানীয় পুলিশ জানিয়েছে, এ হত্যাকাণ্ডের ঘটনায় একটি মামলা করা হয়েছে এবং তদন্তও শুরু হয়েছে। এলাকাজুড়ে তল্লাশি চালাচ্ছে নিরাপত্তা বাহিনী।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews