1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
November 24, 2026, 5:42 pm
শিরোনামঃ
মজুরি আন্দোলনে হামলার শিকার সাভারের সেই শ্রমিকের মৃত্যু আশুলিয়ায় অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ, ৫টিতে কর্মবিরতি সাভার ও আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ৫০ কারখানায় ছুটি ঘোষণা সাভারে পার্কিং করা দুই বাসে আগুন আশুলিয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে, বন্ধ ৭০টি কারখানা শ্রমিক আন্দোলন: সাভারে সংবাদ সংগ্রহকালে ৮ সাংবাদিকের ওপর হামলা সাভারে পুলিশের গাড়িতে আগুন, ওসিসহ আহত অর্ধশতাধিক দ্রুত মজুরি ঘোষণা ও হয়রানি বন্ধের দাবিতে সাভারে শ্রমজীবী ঐক্য পরিষদের সংবাদ সম্মেলন মজুরি কমিশন গঠন হয়েছে, এখন আর আন্দোলনের সুযোগ নেই: প্রতিমন্ত্রী টুকু আশুলিয়ায় মজুরি আন্দোলনের মধ্যে ঢিলের আঘাতে স্কুলছাত্র আহত

প্যারিসে মে দিবসের দাঙ্গা, গ্রেফতার ২০০

  • আপডেট টাইম : Wednesday, May 2, 2018
  • 631

বাংলা ফটো নিউজ : ফ্রান্সের রাজধানীতে বার্ষিক মে দিবস বিক্ষোভের সময় পুলিশ মুখোশধারী ২০০ লোককে গ্রেফতার করেছে। বিক্ষোভকারীরা দোকানপাটের জানালা ভাংচুর, গাড়িতে অগ্নিসংযোগ করার পর প্যারিস পুলিশ এ পদক্ষেপ নেয়।

মে দিবসকে উপলক্ষ করে জনতা প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সরকারি শ্রম সংস্কার নীতির প্রতিবাদ জানাচ্ছিল। কিন্তু ব্ল্যাক ব্লকস নামে পরিচিত উগ্র বাম নৈরাজ্য সৃষ্টিকারী গ্রুপটি সুযোগটি লুফে নিয়ে তাণ্ডব চালায় বলে বিভিন্ন সংবাদমাধ্যমের খবরে বলা হয়।
পুলিশ জানিয়েছে, শ্রমিক ইউনিয়নগুলোর আয়োজিত ১ মে বিক্ষোভে প্রায় ১২ শ’ মুখোশধারী ও হুড পরা বিক্ষোভকারী যোগ দিয়েছিল। তারাই জনতাকে ভাংচুর ও অগ্নিসংযোগের দিকে ঠেলে দেয় বলে অভিযোগ রয়েছে। নৈরাজ্য ঠেকাতে পুলিশ প্রথমে কাঁদানে গ্যাস ও জলকামান ব্যবহার করে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews