1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
September 7, 2026, 4:19 pm
শিরোনামঃ
সাভারে মাদ্রাসার শিক্ষার্থীকে বলৎকার: শিক্ষক ও শিক্ষার্থীসহ ১০ জনের বিরুদ্ধে মামলা জাতীয় স্মৃতিসৌধে নতুন রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন আশুলিয়ায় বকেয়া পাওনার দাবিতে বন্ধ দুই কারখানার শ্রমিকদের বিক্ষোভ মাদক বিক্রিতে বাধা দেওয়ায় সাভারে ৩ বোন ও ভাগিনীকে ছুরিকাঘাতে জখম করল সৎ ভাই আশুলিয়ায় অটোভ্যান চালক হত্যা, ২৪ ঘণ্টায় দুই আসামি গ্রেপ্তার টানা ৬ ঘণ্টার চেষ্টায় আশুলিয়ার তামাকের গুদামের আগুন নিয়ন্ত্রণে সাভারে রাতের আঁধারে মশাল মিছিল, আওয়ামী লীগের ৯ নেতাকর্মী গ্রেপ্তার  ডেপুটি অ্যাটর্নি জেনারেল হলেন জাবির সাবেক শিক্ষার্থী ব্যারিস্টার শিহাব উদ্দিন খান আশুলিয়ায় পরিত্যক্ত কূপে পড়ে যুবকের মৃত্যু জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন 

শহিদ কাপুর অসুস্থ

  • আপডেট টাইম : Friday, March 23, 2018
  • 424

বাংলা ফটো নিউজ : ভারতের দেরাদুনে ‘বাত্তি গুল মিটার চালু’ ছবির শুটিং সেটে ছিলেন বলিউড অভিনেতা শহিদ কাপুর। টান টান উত্তেজনায় ভরা একটি দৃশ্যের ধারণ চলছিল। কিন্তু বারবারই সংলাপ বলতে গিয়ে কথা গলায় আটকে যাচ্ছিল শহিদের। ঠিকভাবে সংলাপ বলতে পারছিলেন না। ছবির পরিচালককে জানালেন নিজের অস্বস্তির কথা। এরপরই শহিদের অসুস্থতার কারণ বন্ধ হয়ে গেল শুটিং। চিকিৎসক তাঁকে বিশ্রাম করতে বলেছেন।

অসুস্থতা ও দুর্ঘটনা যেন বলিউড তারকাদের পিছু ছাড়ছে না। কয়েক দিন আগে অমিতাভ বচ্চন শুটিং থেকে ফিরে আসেন অসুস্থতার জন্য। আলিয়া ভাট বুলগেরিয়ায় শুটিং করতে গিয়ে আহত হয়ে এখন মুম্বাই। এদিকে শহিদও এখন আক্রান্ত ভাইরাসজনিত সংক্রমণে। শুটিং থেকে বিরতি নিয়ে চলে এসেছেন মুম্বাইয়ে।

বাত্তি গুল মিটার চালু সিনেমার শুটিং সেটে শহিদের সঙ্গে কন্যা মিশা ও স্ত্রী মীরাও উপস্থিত ছিলেন। এ ছবিতে শহিদ অভিনয় করছেন একজন আইনজীবীর চরিত্রে। ছবির একটি সূত্র জানিয়েছে, শহিদের শরীর ভালো নেই। তবু শুটিং চালিয়ে যেতে চাইছিলেন তিনি। কিন্তু গলার অবস্থা এতই খারাপ যে চিকিৎসক তাঁকে পুরোপুরি বিশ্রামে যেতে বলেছেন। গলার ওপর চাপ দিতে একদমই নিষেধ করা হয়েছে।

এক দিন বিশ্রাম নিয়েই শহিদ আবার শুটিং শুরু করতে চেয়েছিলেন। তবে শহিদের শরীরের অবস্থার আরও অবনতি হলে ছবির প্রযোজক তাঁকে মুম্বাই পাঠিয়ে দেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews