1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
September 10, 2026, 3:58 am
শিরোনামঃ
সাভারে মাদ্রাসার শিক্ষার্থীকে বলৎকার: শিক্ষক ও শিক্ষার্থীসহ ১০ জনের বিরুদ্ধে মামলা জাতীয় স্মৃতিসৌধে নতুন রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন আশুলিয়ায় বকেয়া পাওনার দাবিতে বন্ধ দুই কারখানার শ্রমিকদের বিক্ষোভ মাদক বিক্রিতে বাধা দেওয়ায় সাভারে ৩ বোন ও ভাগিনীকে ছুরিকাঘাতে জখম করল সৎ ভাই আশুলিয়ায় অটোভ্যান চালক হত্যা, ২৪ ঘণ্টায় দুই আসামি গ্রেপ্তার টানা ৬ ঘণ্টার চেষ্টায় আশুলিয়ার তামাকের গুদামের আগুন নিয়ন্ত্রণে সাভারে রাতের আঁধারে মশাল মিছিল, আওয়ামী লীগের ৯ নেতাকর্মী গ্রেপ্তার  ডেপুটি অ্যাটর্নি জেনারেল হলেন জাবির সাবেক শিক্ষার্থী ব্যারিস্টার শিহাব উদ্দিন খান আশুলিয়ায় পরিত্যক্ত কূপে পড়ে যুবকের মৃত্যু জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন 

নাইজেরিয়ায় আত্মঘাতী বোমা বিস্ফোরণে নিহত ২০

  • আপডেট টাইম : Wednesday, May 2, 2018
  • 352

বাংলা ফটো নিউজ : নাইজেরিয়ার উত্তরাঞ্চলে একটি মসজিদ ঘিরে আত্মঘাতী বোমা বিস্ফোরণে অন্তত ২০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও বেশ কয়েক জন। মঙ্গলবার মুবি বোর শহরে এই হামলার ঘটনা ঘটে।

স্থানীয় পুলিশের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, জঙ্গিগোষ্ঠী বোকো হারামের এলাকা হিসেবে পরিচিত মুবি বোর শহরে বিস্ফোরণের ঘটনা ঘটে। দেশটিতে জন সম্মুখে প্রায় আত্মঘাতী বোমা হামলার ঘটনা ঘটে। ওই জঙ্গিগোষ্ঠী গত বৃহস্পতিবার বর্নো রাজ্যের পাশে মাইদুগুরিতে হামলা চালালে চারজন নিহত হন।

আদা মাওয়া রাজ্যের পুলিশ কমিশনার আবদুল্লাহ ইরিমা বলেন, বেলা একটার দিকে একজন আত্মঘাতী বোমারু মসজিদ ও এর চারপাশে হামলা চালায়। দ্বিতীয় বোমারু মসজিদ থেকে প্রায় ২০০ মিটার দূরে একটি ডিভাইস বিস্ফোরণ ঘটনায়। এতে ২০ জন নিহত এবং ১২ জন আহত হয়েছেন।

হামলাকারী দুজন বোকো হারামের সদস্য বলে মনে করা হচ্ছে। এর আগে গত বছরের নভেম্বর মাসে একই শহরে আত্মঘাতী বোমা হামলায় ৫০ জন নিহত হন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews