1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
September 11, 2026, 5:16 am
শিরোনামঃ
সাভারে মাদ্রাসার শিক্ষার্থীকে বলৎকার: শিক্ষক ও শিক্ষার্থীসহ ১০ জনের বিরুদ্ধে মামলা জাতীয় স্মৃতিসৌধে নতুন রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন আশুলিয়ায় বকেয়া পাওনার দাবিতে বন্ধ দুই কারখানার শ্রমিকদের বিক্ষোভ মাদক বিক্রিতে বাধা দেওয়ায় সাভারে ৩ বোন ও ভাগিনীকে ছুরিকাঘাতে জখম করল সৎ ভাই আশুলিয়ায় অটোভ্যান চালক হত্যা, ২৪ ঘণ্টায় দুই আসামি গ্রেপ্তার টানা ৬ ঘণ্টার চেষ্টায় আশুলিয়ার তামাকের গুদামের আগুন নিয়ন্ত্রণে সাভারে রাতের আঁধারে মশাল মিছিল, আওয়ামী লীগের ৯ নেতাকর্মী গ্রেপ্তার  ডেপুটি অ্যাটর্নি জেনারেল হলেন জাবির সাবেক শিক্ষার্থী ব্যারিস্টার শিহাব উদ্দিন খান আশুলিয়ায় পরিত্যক্ত কূপে পড়ে যুবকের মৃত্যু জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন 

কেমন চলছে মালয়েশিয়ার নির্বাচন?

  • আপডেট টাইম : Wednesday, May 9, 2018
  • 386

বাংলা ফটো নিউজ : মালয়েশিয়ায় জাতীয় নির্বাচনে অংশ নিতে আসা ভোটারদের পদচারণায় মুখরিত হচ্ছে নির্বাচন কেন্দ্রগুলো। প্রবীণ ভোটাররাও স্বজনদের সহযোগিতা নিয়ে ভোটকেন্দ্রে হাজির হচ্ছেন। ভোটকেন্দ্রে লাইনে দাঁড়ানো লন ভোর চুন নামে ৭৮ বছর বয়সী এক ভোটারের মৃত্যু হয়েছে বলে জানা গেছে।

মুমুর্ষ হবার পরপরই তার ব্যাপারে সংশ্লিষ্ট কেন্দ্রে দায়িত্বরত পুলিশ ৯৯৯ কল করে সহযোগিতা চেয়েছিল এবং ইউনিভার্সিটি মালায়া মেডিকেল সেন্টার থেকে একটি মেডিকেল টীম এসেছিল। ৯টায় ভোট গ্রহণ শুরু হয় আর চিকিৎসকরা অসুস্থ ভোটারের মৃত্যুর খবর জানায় ৯টা ৪৫ মিনিটে। নিহতের স্ত্রী জানান, তিনি হৃদরোগ ও ডায়াবেটিসে আক্রান্ত ছিলেন।

অন্যদিকে ভোটের পর কালিমাখা আঙ্গুল দেখালে বিনামূল্যে খাবার পরিবেশন করছে হোটেল। ১টা থেকে ৩টা এই সময়ের মধ্যে আইসক্রিমও বিতরণ করা হবে। ভোটারদের উৎসাহিতকরণে এমন উদ্যোগ নেয়া হয়েছে। একটি কিনলে আরেকটি ফ্রি, একজনের খাবার কিনলে আরেকজনের খাবার ফ্রি এমন ঘোষণা দিয়েছে হোটেল কর্তৃপক্ষ। অনেক ভোটাররাই স্বেচ্ছাপ্রণোদিত হয়ে অন্য ভোটারদের খাওয়াচ্ছেন।

সংশ্লিষ্টরা জানিয়েছে, নির্বাচনের ভোটগণণা শুরু হবে রাত ৯টায়, আর ফলাফল জানা যাবে মধ্যরাতের পর।

নির্বাচনে ব্যাপক কারচুপির আশঙ্কা মালয়েশিয়ার ভোটারদের

মালয়েশিয়ায় গত কয়েক বছর ধরেই একপেশে নির্বাচন হয়ে আসছে। ১৩তম বারের জন্য ২০১৩ সালে ক্ষমতায় আসে বরিসান ন্যাশনাল। এটার কারণ এমন নয় যে, দলটি মালয়েশিয়ায় বড় ধরনের উন্নয়ন বা সংস্কার সাধন করেছে। এর নেপথ্যের কারণ হচ্ছে নির্বাচনে ব্যাপক কারচুপি। গত কয়েক দশকের মতো এবারের নির্বাচনেও কারচুপি হবে বলে আশঙ্কা করছেন ভোটাররা।

নির্বাচনে কারচুপি করার যাবতীয় পথ খোলা রেখেছে ক্ষমতাসীন প্রধানমন্ত্রী নাজিব রাজাকের দল বরিসন ন্যাশনাল জোট। সরকার ও ক্ষমতা টিকিয়ে রাখতে নতুন করে সীমানা নির্ধারণ, প্রতিষ্ঠান ও প্রশাসনের অপব্যবহার, দেশি-বিদেশি অভিজাত মহলের সঙ্গে সমঝোতা চুক্তি ও ভোট কেনাবেচার সব উপায় এ নির্বাচনে ব্যবহার করবে দলটি।

আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতে মালয়েশিয়া নির্বাচনে ভোট কারচুপির কথা বলা হচ্ছে। চীনের প্রভাবশালী ম্যাগাজিন দ্য ডিপলোম্যাট, দ্য এশিয়ান টাইমস, দ্য ইকোনমিস্টের অনেক প্রতিবেদনে কোনো রাখঢাক না রেখে একেবারে স্পষ্ট করেই ভোট কারচুপির কথা বলা হয়েছে। স্থানীয় দৈনিক মালয় মেইল, মালয়েশিয়া টুডে, দ্য স্টার, নিউ সাবাহ টাইমস, দ্য বোর্নিও পোস্টের নির্বাচনী খবরেও বারবার এই আশঙ্কার কথা বলা হচ্ছে।

নির্বাচনের সময় ঘোষণার পর থেকে গত কয়েক মাসের জনমত জরিপ বিরোধীদলীয় জোট সাবেক উপ-প্রধানমন্ত্রীর আনোয়ার ইবরাহিমের পাকাতান হারাপানকে এগিয়ে রেখেছে। সেই তুলনায় বড় ধরনের দুর্নীতির অভিযোগে অভিযুক্ত প্রধানমন্ত্রী নাজিব রাজাক অনেকটাই পিছিয়ে রয়েছেন।

কিন্তু জনমত জরিপে পিছিয়ে থাকলেও এক দিক দিয়ে এক ধাপ এগিয়ে রয়েছেন তিনি। এশিয়া টাইমস জানায়, নির্বাচন সামনে রেখে গত ২৮ মার্চ নতুন করে নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণ করে নতুন ‘ইলেকটোরাল ম্যাপ’ তথা ‘নির্বাচনী এলাকার নতুন মানচিত্র’ পাস করে। নতুন এই মানচিত্রের কারণে মালয়েশিয়ার ২২২টি নির্বাচনী আসনের অর্ধেক আসনের ফলাফলই প্রভাবিত হবে, যা ক্ষমতাসীন ইউনাইটেড মালয়স ন্যাশনাল অর্গানাইজেশন (ইউএমএনও) চালিত বরিসন ন্যাশনাল জোটের পক্ষেই কাজ করবে।

কারচুপি করে নির্বাচনে জেতার একটা দীর্ঘ ইতিহাস রয়েছে দেশটির। গত কয়েক বছর ধরে ক্ষমতাসীন বরিসন ন্যাশনাল জোটের কারচুপির কারণে এটা এখন স্বাভাবিক বিষয়ে পরিণত হয়েছে। যে যে প্রক্রিয়ায় দেশটিতে নির্বাচনে কারচুপি করা হয় তার মধ্যে রয়েছে- প্রথমত, প্রতিবার নির্বাচনের আগে নতুন করে নির্বাচনী সীমানা নির্ধারণ, দ্বিতীয়ত, বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানকে ক্ষমতাসীন দলের স্বার্থে ব্যবহার, তৃতীয়ত, দেশি-বিদেশি সুবিধাভোগী গোষ্ঠীর সঙ্গে দেন-দরবার প্রভৃতি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews