1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
November 24, 2026, 5:50 pm
শিরোনামঃ
মজুরি আন্দোলনে হামলার শিকার সাভারের সেই শ্রমিকের মৃত্যু আশুলিয়ায় অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ, ৫টিতে কর্মবিরতি সাভার ও আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ৫০ কারখানায় ছুটি ঘোষণা সাভারে পার্কিং করা দুই বাসে আগুন আশুলিয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে, বন্ধ ৭০টি কারখানা শ্রমিক আন্দোলন: সাভারে সংবাদ সংগ্রহকালে ৮ সাংবাদিকের ওপর হামলা সাভারে পুলিশের গাড়িতে আগুন, ওসিসহ আহত অর্ধশতাধিক দ্রুত মজুরি ঘোষণা ও হয়রানি বন্ধের দাবিতে সাভারে শ্রমজীবী ঐক্য পরিষদের সংবাদ সম্মেলন মজুরি কমিশন গঠন হয়েছে, এখন আর আন্দোলনের সুযোগ নেই: প্রতিমন্ত্রী টুকু আশুলিয়ায় মজুরি আন্দোলনের মধ্যে ঢিলের আঘাতে স্কুলছাত্র আহত

সোনার খনি নিয়ে ভারত-চীন নতুন যুদ্ধ!

  • আপডেট টাইম : Monday, May 21, 2018
  • 778

বাংলা ফটো নিউজ : দোকালাম-পরবর্তী প্রেক্ষিতে অরুণাচল নিয়ে ফের চীন-ভারত সঙ্ঘাতের শঙ্কা সৃষ্টি হয়েছে! ইঙ্গিত অন্তত তেমনটাই। সৌজন্যে, ভারত সীমান্তে সোনার খনির সন্ধান পাওয়া গেছে বলে খবর পাওয়া গেছে। অরুণাচল সীমান্তবর্তী নিজেদের ভূখণ্ডে জোরকদমে খননকাজ শুরু করেছে বেইজিং। যেখানে সোনা, রুপোসহ অন্যান্য মূল্যবান খনিজের বিশাল সম্ভারের খোঁজ পাওয়া গেছে। যার আনুমানিক মূল্য ৬০০ কোটি মার্কিন ডলার। আর এই স্বর্ণখনির সন্ধান অরুণাচলকে কেন্দ্র করে নতুন করে চীন-ভারত সঙ্ঘত উস্কে দিয়েছে।

হংকংয়ের ‘সাউথ চায়না মর্নিং পোস্ট’ তার প্রতিবেদনে জানিয়েছে, চীনের অধীনে থাকা হুনজে কাউন্টিতে এই খননকাজ শুরু হয়েছে। ভারতীয় সীমান্ত লাগোয় হল এই হুনজে প্রদেশ। অরুণাচলকে দীর্ঘ দিন ধরেই চীন দক্ষিণ তিব্বত বলে দাবি করে আসছে। সে কারণেই প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি বা ভারতের যেকোনো পদস্থ কর্মকর্তা সেখানে পা রাখলে তার প্রতিবাদ জানায় বেইজিং। সেই পরিপ্রেক্ষিতে এই স্বর্ণখনির সন্ধান ও সেখানে খননকাজ চীনের পালে হাওয়া দেবে বলে জানিয়েছে মর্নিং পোস্ট। জোরদার করবে অরুণাচলের দাবিকে।

প্রকল্পের সঙ্গে যুক্ত কর্মকর্তাদের উদ্ধৃতি করে প্রতিবেদনে বলা হয়েছে, প্রাকৃতিক সম্পদের সম্ভার এই অঞ্চল দক্ষিণ তিব্বতের দাবিকে আরো সুদৃঢ় করবে। খনিজ উত্তোলনের পাশাপাশি সংশ্লিষ্ট সীমান্তে ব্যাপক নির্মাণকাজ অরুণাচলকে আরেকটা ‘দক্ষিণ চীন সাগরে’ পরিণত করতে পারে বলে জানিয়েছে ওই পত্রিকা।

গত এপ্রিলের শেষে ইনফর্মাল বৈঠকে যোগ দিতে চীনে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তার একমাস কাটতে না কাটতেই অরুণাচল লাগোয়া প্রাকৃতিক সম্পদের ভাণ্ডার নিয়ে এই রিপোর্ট প্রকাশ করল মর্নিং পোস্ট। ভারত-ভুটান-চীনের ত্রিদেশীয় অঞ্চল দোকালাম অচলাবস্থা নিয়ে বেইজিং-নয়াদিল্লির সম্পর্কের যে টানাপোড়েন শুরু হয়েছিল, তাতে প্রলেপ দিতেই ‘হার্ট টু হার্ট’ বৈঠকে প্রেসিডেন্ট জি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করেন মোদি। বেআইনি নির্মাণকে কেন্দ্র করে ৭৩ দিন চলেছিল দোকালাম অচলাবস্থা।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews