1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
September 9, 2026, 1:14 am
শিরোনামঃ
সাভারে মাদ্রাসার শিক্ষার্থীকে বলৎকার: শিক্ষক ও শিক্ষার্থীসহ ১০ জনের বিরুদ্ধে মামলা জাতীয় স্মৃতিসৌধে নতুন রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন আশুলিয়ায় বকেয়া পাওনার দাবিতে বন্ধ দুই কারখানার শ্রমিকদের বিক্ষোভ মাদক বিক্রিতে বাধা দেওয়ায় সাভারে ৩ বোন ও ভাগিনীকে ছুরিকাঘাতে জখম করল সৎ ভাই আশুলিয়ায় অটোভ্যান চালক হত্যা, ২৪ ঘণ্টায় দুই আসামি গ্রেপ্তার টানা ৬ ঘণ্টার চেষ্টায় আশুলিয়ার তামাকের গুদামের আগুন নিয়ন্ত্রণে সাভারে রাতের আঁধারে মশাল মিছিল, আওয়ামী লীগের ৯ নেতাকর্মী গ্রেপ্তার  ডেপুটি অ্যাটর্নি জেনারেল হলেন জাবির সাবেক শিক্ষার্থী ব্যারিস্টার শিহাব উদ্দিন খান আশুলিয়ায় পরিত্যক্ত কূপে পড়ে যুবকের মৃত্যু জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন 

বিষাক্ত মাশরুম খেয়ে অসুস্থ আট শতাধিক, মৃত ১১

  • আপডেট টাইম : Wednesday, May 23, 2018
  • 371

বাংলা ফটো নিউজ : ইরানে বিষাক্ত মাশরুম খেয়ে শত শত মানুষ অসুস্থ হয়ে পড়েছে। এরই মধ্যে ১১ জনের মৃত্যু হয়েছে। হাসপাতালে ভর্তি হয়েছে কয়েক শ মানুষ।

বিবিসির খবরে বলা হয়, মাশরুম খেয়ে বিষক্রিয়ায় আক্রান্ত হয়ে ইরানের অন্তত ১০টি প্রদেশে আট শতাধিক মানুষ অসুস্থ হয়ে পড়েছে। মৃত ১১ জনের মধ্যে সাতজনই কেরমানশাহ এলাকার। দেশটির বেসরকারি সংবাদ সংস্থা তাসনিমের প্রতিবেদনে বলা হচ্ছে, এই বিষক্রিয়ায় অসুস্থ হয়ে পড়া ব্যক্তিদের সুস্থ করে তুলতে কার্যকর কোনো চিকিৎসাব্যবস্থা নেই। বিষক্রিয়ায় আক্রান্ত দুই ব্যক্তির যকৃৎ প্রতিস্থাপন করা হয়েছে।

বলা হচ্ছে, একধরনের বন্য মাশরুম খেয়ে এই বিষক্রিয়ায় আক্রান্ত হয়েছে লোকজন। উদ্বেগের বিষয় হলো বিষাক্ত এই মাশরুম দেখতে ভোজ্য মাশরুমের মতোই। এই পরিস্থিতিতে খোলা মাশরুম কেনা থেকে বিরত থাকতে জনসাধারণের প্রতি আহ্বান জানানো হয়েছে। প্যাকেটজাত ও সিলযুক্ত মাশরুম শুধু দোকান থেকে কিনতে বলা হচ্ছে।

বিবিসি বলছে, ইরানের কোনো কোনো জায়গায় রাস্তার পাশে মাশরুম বিক্রি হতে দেখা যায়। সাধারণত স্থানীয় বয়স্ক ব্যক্তিরাই নির্ধারণ করে দেন কোনটা ভোজ্য মাশরুম। এটা আসলে ঝুঁকিপূর্ণ।

বার্তা সংস্থা তাসনিম বলছে, যে মাশরুমে মানুষজনের বিষক্রিয়ার সৃষ্টি হয়েছে, সেগুলো সাধারণত ইরানের পশ্চিমাঞ্চলে পার্বত্য এলাকায় জন্মে। বিশেষ করে বসন্তের বৃষ্টিতে এগুলো ভালো হয়। এবার ভারী বৃষ্টিপাত হওয়ায় অন্যবারের তুলনায় এ জাতীয় মাশরুমের পরিমাণ বেড়ে গেছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews