1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
September 10, 2026, 3:06 am
শিরোনামঃ
সাভারে মাদ্রাসার শিক্ষার্থীকে বলৎকার: শিক্ষক ও শিক্ষার্থীসহ ১০ জনের বিরুদ্ধে মামলা জাতীয় স্মৃতিসৌধে নতুন রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন আশুলিয়ায় বকেয়া পাওনার দাবিতে বন্ধ দুই কারখানার শ্রমিকদের বিক্ষোভ মাদক বিক্রিতে বাধা দেওয়ায় সাভারে ৩ বোন ও ভাগিনীকে ছুরিকাঘাতে জখম করল সৎ ভাই আশুলিয়ায় অটোভ্যান চালক হত্যা, ২৪ ঘণ্টায় দুই আসামি গ্রেপ্তার টানা ৬ ঘণ্টার চেষ্টায় আশুলিয়ার তামাকের গুদামের আগুন নিয়ন্ত্রণে সাভারে রাতের আঁধারে মশাল মিছিল, আওয়ামী লীগের ৯ নেতাকর্মী গ্রেপ্তার  ডেপুটি অ্যাটর্নি জেনারেল হলেন জাবির সাবেক শিক্ষার্থী ব্যারিস্টার শিহাব উদ্দিন খান আশুলিয়ায় পরিত্যক্ত কূপে পড়ে যুবকের মৃত্যু জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন 

একেই বলে ‘স্পাইডারম্যান’!

  • আপডেট টাইম : Monday, May 28, 2018
  • 340

বাংলা ফটো নিউজ : পঞ্চমতলার বারান্দার রেলিংয়ে ঝুলছে ছোট এক শিশু। দালান বেয়ে তরতরিয়ে শিশুটির কাছে পৌঁছে গেলেন এক যুবক। শিশুটিকে উদ্ধার করে আনলেন। সচরাচর পর্দায় এমন ছবি দেখা গেলেও এটা বাস্তবেই ঘটেছে। মাত্র ৩৫ সেকেন্ডেই উদ্ধারকাজ শেষ হয়।

ফ্রান্সের রাজধানী প্যারিসে গত শনিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। উদ্ধারকারী ওই যুবকের নাম মামউদু গাসামা। আফ্রিকার মালিতে তাঁর বাড়ি। তবে এ কাজের জন্য তাঁকে প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ ফ্রান্সের নাগরিকত্ব দিয়েছেন মামউদুকে। বীরের বেশে শিশু উদ্ধারের জন্য তাকে ‘১৮ সালের স্পাইডারম্যান’ খেতাব দিয়েছেন প্যারিসের মেয়র অ্যানি হিদলগো।

প্যারিসের ওই বাসায় শিশুটির বাবা-মা ছিলেন না। হঠাৎ শিশুটি বাসার বারান্দার রেলিংয়ে চলে যায়। শিশুটিকে বাঁচানোর জন্য পাশের ফ্ল্যাটের এক ব্যক্তি চেষ্টা করছিলেন। বারান্দার মধ্যে দেয়াল থাকায় তিনি শিশুটির কাছে যেতে পারছিলেন না। তখনই ঘটনাস্থলে উপস্থিত বাস্তবের ‘স্পাইডারম্যান’ মামউদু। দ্রুত বেগে উঠে শিশুটিকে নামিয়ে আনেন।

গতকাল রোববার মামউদু বলেন, ‘কাজটি আমি কোনো চিন্তা না করেই করেছি। আমি দেখলাম, শিশুটিকে ঝুলে থাকতে দেখে সবাই শুধু চিৎকার করছে। গাড়িগুলো হর্ন বাজাচ্ছে। ঠিক তখনই আমি বিল্ডিংয়ের বারান্দা দিয়ে ওপরে উঠি। ঈশ্বরকে ধন্যবাদ, বাচ্চাটিকে রক্ষা করতে পেরেছি।’

বিবিসির প্রতিবেদনে বলা হয়, শনিবার সন্ধ্যায় উত্তর প্যারিসে নিজের নিরাপত্তার কথা চিন্তা না করেই শিশুটিকে বাঁচাতে দেয়াল বেয়ে উঠে যান মামউদু। তারপর বাচ্চাটিকে উদ্ধার করেন। ২২ বছরের মামউদুর শিশুটিকে ‘দুঃসাহসিক’ উদ্ধারের ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েক লাখ মানুষ দেখেছে।

গত বছর মালি থেকে ফ্রান্সে এসেছেন মামউদু। আফ্রিকার অন্য অনেকের মতোই তিনিও ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে আসেন নৌকায় করে।

এমন সাহসিকতার জন্য সাধারণ মানুষের পাশাপাশি ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁর প্রশংসা গেয়েছেন মামউদু। সম্মান জানাতে আজ সোমবার তাঁকে ফরাসি প্রেসিডেন্টের সরকারি বাসভবনে আমন্ত্রণ জানিয়ে সম্মানিত করা হয়েছে।

দ্য গার্ডিয়ান ও স্কাই নিউজের প্রতিবেদনে মামউদু এমন কাজ করায় প্যারিসের মেয়র অ্যানি হিডলগো তাঁকে ‘১৮ সালের স্পাইডারম্যান’ উল্লেখ করে টুইট করেন। মেয়র টুইট বার্তায় বলেন, ‘আমাকে মামউদু জানিয়েছেন, তিনি মালি থেকে কয়েক মাস আগে এসেছে এবং এখানে তিনি স্থায়ী হতে চান। ফ্রান্সে তাঁকে স্থায়ী হওয়ার জন্য সব ধরনের সহযোগিতা করা হবে আশ্বস্ত করছি। তাঁর এমন সাহসিকতার কাজ সব নাগরিকের জন্য একটি দৃষ্টান্ত।’

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews