1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
September 10, 2026, 3:19 am
শিরোনামঃ
সাভারে মাদ্রাসার শিক্ষার্থীকে বলৎকার: শিক্ষক ও শিক্ষার্থীসহ ১০ জনের বিরুদ্ধে মামলা জাতীয় স্মৃতিসৌধে নতুন রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন আশুলিয়ায় বকেয়া পাওনার দাবিতে বন্ধ দুই কারখানার শ্রমিকদের বিক্ষোভ মাদক বিক্রিতে বাধা দেওয়ায় সাভারে ৩ বোন ও ভাগিনীকে ছুরিকাঘাতে জখম করল সৎ ভাই আশুলিয়ায় অটোভ্যান চালক হত্যা, ২৪ ঘণ্টায় দুই আসামি গ্রেপ্তার টানা ৬ ঘণ্টার চেষ্টায় আশুলিয়ার তামাকের গুদামের আগুন নিয়ন্ত্রণে সাভারে রাতের আঁধারে মশাল মিছিল, আওয়ামী লীগের ৯ নেতাকর্মী গ্রেপ্তার  ডেপুটি অ্যাটর্নি জেনারেল হলেন জাবির সাবেক শিক্ষার্থী ব্যারিস্টার শিহাব উদ্দিন খান আশুলিয়ায় পরিত্যক্ত কূপে পড়ে যুবকের মৃত্যু জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন 

নাইজেরিয়ায় ভয়াবহ সংঘর্ষে ৮৬ জনের প্রাণহানি

  • আপডেট টাইম : Monday, June 25, 2018
  • 394

বাংলা ফটো নিউজ : নাইজেরিয়ায় কৃষক ও পশুপালকদের মধ্যে ভয়াবহ সংঘর্ষে অন্তত ৮৬ জনের প্রাণহানি ঘটেছে। দেশটির প্লেটো রাজ্যে এ ঘটনা ঘটেছে। নাইজেরিয়ার পুলিশ কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে।

কয়েকটি প্রতিবেদন থেকে জানা গেছে, নাইজেরিয়ার প্লেটো রাজ্যে গত বৃহস্পতিবার থেকে ওই সংঘর্ষ শুরু হয়। সেদিন স্থানীয় বেরোম গোষ্ঠীর কৃষকরা ফুলানি গোষ্ঠীর পশুপালকদের ওপর হামলায় চালালে পাঁচজন নিহত হয়। পরে শনিবার পাল্টা হামলার ঘটনায় আরো হতাহতের ঘটনা ঘটে।

পুলিশ কমিশনার উনডি আদি জানান, সংর্ঘষে ৮৬ জন নিহত এবং আরো ছয়জন আহত হয়েছে। রাজ্যে বিভিন্ন গ্রামে তল্লাশি চালানো হচ্ছে।

তিনি বলেন, এই সংর্ঘষে ৫০টি বাড়ি, ১৫টি মোটরবাইক ও দুটি গাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, নাইজেরিয়ার মধ্যাঞ্চল সহিংস-প্রবণ এলাকা। এই এলাকার কৃষক সম্প্রদায় ও যাযাবর পশুপালকের দল প্রায়ই সংঘর্ষে জড়িয়ে পড়ে। পশুদের ঘাস খাওয়ানো ও জমি নিয়েই মূলত এ সংঘর্ষ বাধে। গত বছর এখানে সংঘর্ষে প্রায় ১ হাজার মানুষ নিহত হয়।

সূত্র: বিবিসি

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews