1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
November 24, 2026, 6:01 pm
শিরোনামঃ
মজুরি আন্দোলনে হামলার শিকার সাভারের সেই শ্রমিকের মৃত্যু আশুলিয়ায় অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ, ৫টিতে কর্মবিরতি সাভার ও আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ৫০ কারখানায় ছুটি ঘোষণা সাভারে পার্কিং করা দুই বাসে আগুন আশুলিয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে, বন্ধ ৭০টি কারখানা শ্রমিক আন্দোলন: সাভারে সংবাদ সংগ্রহকালে ৮ সাংবাদিকের ওপর হামলা সাভারে পুলিশের গাড়িতে আগুন, ওসিসহ আহত অর্ধশতাধিক দ্রুত মজুরি ঘোষণা ও হয়রানি বন্ধের দাবিতে সাভারে শ্রমজীবী ঐক্য পরিষদের সংবাদ সম্মেলন মজুরি কমিশন গঠন হয়েছে, এখন আর আন্দোলনের সুযোগ নেই: প্রতিমন্ত্রী টুকু আশুলিয়ায় মজুরি আন্দোলনের মধ্যে ঢিলের আঘাতে স্কুলছাত্র আহত

পাকিস্তানের নারী পাইলটের ছবি কেন ভাইরাল

  • আপডেট টাইম : Wednesday, June 27, 2018
  • 406

বাংলা ফটো নিউজ : পাহাড় আর উপত্যকার মধ্য দিয়ে যাত্রীবাহী উড়োজাহাজ চালিয়ে ইন্টারনেট সেনসেশনে পরিণত হলেন পাকিস্তানের দুই নারী পাইলট। ওই উড়োজাহাজের সব ক্রু-ও ছিলেন নারী। পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইনসের (পিআইএ) পক্ষ থেকে এক টুইট বার্তায় জানানো হয়, ক্যাপ্টেন মরিয়ম মাসুদ ও ফার্স্ট অফিসার সুমায়লা মাজহারের কারণে এ কাজ করা সম্ভব হয়েছে।

খালিজ টাইমসের খবরে বলা হয়েছে, গিলগিট ও হাঞ্জা নদীর সংযোগস্থলে গড়ে ওঠা পাকিস্তানের শহর গিলগিট। একসময়ে সিল্ক রুটের প্রধান কেন্দ্র ছিল উত্তর পাকিস্তানের এই শহর। শহরের চারদিকে পাহাড়, মাঝে এক উপত্যকা। এর মধ্য পিআইএর প্রাণবন্ত দুজন কর্মী উড়োজাহাজ চালিয়ে অনন্য এক কাজ করেছেন। ২০ জুন গিলগিটে প্রথমবার যাত্রীবাহী উড়োজাহাজ পরিচালনা করলেন নারীরা। ক্যাপ্টেন মরিয়ম মাসুদ ও ফার্স্ট অফিসার সুমাইলা মাজহারসহ বিমানের ক্রু-ও ছিলেন সবাই নারী। পিআইএর উড়োজাহাজটি ইসলামাবাদ থেকে গিলগিট হয়ে আবারও রাজধানী শহরে ফিরে আসে কোনো রকম বাধা-বিপত্তি ছাড়াই।

প্রসঙ্গত, গিলগিট পৌঁছাতে ও বিমান অবতরণ করতে যে পাহাড়ি পথের মধ্যে দিয়ে যেতে হয়, তা যে বেশ ঝুঁকিপূর্ণ। আর তাই মরিয়মদের এ কাজকে অন্যতম কীর্তির স্বীকৃতি দেওয়া হয়েছে। এ জন্য পিআইএর পক্ষ থেকে মরিয়ম মাসুদ ও সুমাইলা মাজহারের ছবিসহ একটি টুইট করা হয়েছে। সেই টুইটে অনেকেই কমেন্ট করেছেন। বলছেন, তাঁরাও চান বড় হয়ে তাঁদের মেয়ে এমন সম্মানজনক কাজ করুক। টুইট প্রকাশের পরই ৮ হাজার ৭০০ লাইক এবং এই টুইট নিয়ে ২ হাজার ৭০০ রিটুইট হয়েছে।

বেশ কয়েকজন যাত্রীও ওই টুইটে জানিয়েছেন মনের অনেক কথা। মেঘলা আকাশ থাকা সত্ত্বেও কীভাবে কোনো সমস্যা ছাড়াই সুন্দর ফ্লাইট ছিল তাঁদের। ধন্যবাদ জানিয়েছেন ক্যাপ্টেন মরিয়ম মাসুদকে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews