1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
September 11, 2026, 5:15 am
শিরোনামঃ
সাভারে মাদ্রাসার শিক্ষার্থীকে বলৎকার: শিক্ষক ও শিক্ষার্থীসহ ১০ জনের বিরুদ্ধে মামলা জাতীয় স্মৃতিসৌধে নতুন রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন আশুলিয়ায় বকেয়া পাওনার দাবিতে বন্ধ দুই কারখানার শ্রমিকদের বিক্ষোভ মাদক বিক্রিতে বাধা দেওয়ায় সাভারে ৩ বোন ও ভাগিনীকে ছুরিকাঘাতে জখম করল সৎ ভাই আশুলিয়ায় অটোভ্যান চালক হত্যা, ২৪ ঘণ্টায় দুই আসামি গ্রেপ্তার টানা ৬ ঘণ্টার চেষ্টায় আশুলিয়ার তামাকের গুদামের আগুন নিয়ন্ত্রণে সাভারে রাতের আঁধারে মশাল মিছিল, আওয়ামী লীগের ৯ নেতাকর্মী গ্রেপ্তার  ডেপুটি অ্যাটর্নি জেনারেল হলেন জাবির সাবেক শিক্ষার্থী ব্যারিস্টার শিহাব উদ্দিন খান আশুলিয়ায় পরিত্যক্ত কূপে পড়ে যুবকের মৃত্যু জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন 

সু চিকে ক্ষমতাচ্যুত করার হুমকি মিয়ানমার সেনাপ্রধানের!

  • আপডেট টাইম : Thursday, June 28, 2018
  • 679

বাংলা ফটো নিউজ : মিয়ানমারের স্টেট কাউন্সিলর অং সান সু চিকে ক্ষমতাচ্যুত করার হুমকি দিয়েছেন দেশটির সেনাপ্রধান মিন অং হ্লেইং। ব্যাংকক পোস্টসহ আরো কয়েকটি সংবাদমাধ্যম এ খবর প্রকাশ করেছে।

এদিকে, সংবাদমাধ্যম দ্য ইরাবতি জানিয়েছে, মিয়ানমারের প্রেসিডেন্টের কার্যালয় থেকে ওই খবর অস্বীকার করে বুধবার এক বিবৃতি দেওয়া হয়েছে।

চলতি মাসের শুরুতে অং সান সু চি, প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট ও সেনাবাহিনীর উপ-প্রধানের সঙ্গে বৈঠক করেন সেনাপ্রধান মিন অং হ্লেইং। ওই বৈঠকে রোহিঙ্গা ইস্যুতে বিপরীতমুখী অবস্থান নেওয়ার পর ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছেন দেশটির সেনাপ্রধান। সিদ্ধান্ত পছন্দ না হলে সু চির কাছ থেকে ক্ষমতা ছিনিয়ে নেওয়ারও হুমকি দেন তিনি।

এদিকে, সেনাপ্রধানের অভ্যুত্থানের হুমকির ওই খবর বুধবার অস্বীকার করেছেন মিয়ানমারের প্রেসিডেন্টের কার্যালয়ের মহাপরিচালক জেনারেল ইউ জ্য হতে।

জ্য হতে বলেন, এ ধরনের কোনো হুমকি দেননি সেনাপ্রধান।

জানা গেছে, অং সান সুচি ও সেনাপ্রধানের মধ্যে রেষারেষি প্রশমনে কাজ করেছেন জাতিসংঘের বিশেষ দূত।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews