1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
September 11, 2026, 5:15 am
শিরোনামঃ
সাভারে মাদ্রাসার শিক্ষার্থীকে বলৎকার: শিক্ষক ও শিক্ষার্থীসহ ১০ জনের বিরুদ্ধে মামলা জাতীয় স্মৃতিসৌধে নতুন রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন আশুলিয়ায় বকেয়া পাওনার দাবিতে বন্ধ দুই কারখানার শ্রমিকদের বিক্ষোভ মাদক বিক্রিতে বাধা দেওয়ায় সাভারে ৩ বোন ও ভাগিনীকে ছুরিকাঘাতে জখম করল সৎ ভাই আশুলিয়ায় অটোভ্যান চালক হত্যা, ২৪ ঘণ্টায় দুই আসামি গ্রেপ্তার টানা ৬ ঘণ্টার চেষ্টায় আশুলিয়ার তামাকের গুদামের আগুন নিয়ন্ত্রণে সাভারে রাতের আঁধারে মশাল মিছিল, আওয়ামী লীগের ৯ নেতাকর্মী গ্রেপ্তার  ডেপুটি অ্যাটর্নি জেনারেল হলেন জাবির সাবেক শিক্ষার্থী ব্যারিস্টার শিহাব উদ্দিন খান আশুলিয়ায় পরিত্যক্ত কূপে পড়ে যুবকের মৃত্যু জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন 

যুক্তরাষ্ট্রে সংবাদপত্র অফিসে হামলা, নিহত ৫

  • আপডেট টাইম : Friday, June 29, 2018
  • 347

বাংলা ফটো নিউজ : যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড অঙ্গরাজ্যে স্থানীয় সংবাদপত্র ক্যাপিটাল গেজেটের কার্যালয়ে বন্দুকধারীর হামলায় পাঁচজন নিহত হয়েছেন। স্থানীয় সময় বৃহস্পতিবার অ্যানাপোলিস এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

ক্যাপিটাল গেজেটের স্টাফরা বলেছেন, অস্ত্রে (শর্টগান, ধোঁয়া সৃষ্টিকারী গ্রেনেড) সজ্জিত হামলাকারী নিউজরুমের গ্লাসের দরজায় গুলি করে। খবর বিবিসি

নিহতদের মধ্যে রিপোর্টার অ্যালিসন পার্কার ও আলোকচিত্রী অ্যাডাম ওয়ার্ড রয়েছেন বলে প্রাথমিক সূত্রের বরাত দিয়ে গণমাধ্যম জানিয়েছে। এঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছে।

পুলিশ জানিয়েছে, পূর্ব পরিকল্পনা অনুযায়ী এ হামলা চালানো হয়েছে। সম্প্রতি পত্রিকাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে সহিংস হামলার হুমকি পেয়েছিল।

এ ঘটনায় জড়িত সন্দেহ শ্বেতাঙ্গ এক তরুণকে আটক করেছে পুলিশ এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তিনি পুলিশের প্রশ্নের উত্তর দিচ্ছেন না বলে জানা গেছে । পুলিশ আরো জানায় যে, শনাক্ত না হতে তিনি আঙুলের ছাপ মুছে ফেলেছেন।

পুলিশ জানিয়েছে, আটক তরুণের কাছে থাকা ব্যাকপ্যাকে ভুয়া গ্রেনেড ও বোমা পাওয়া গেছে। তিনি হামলায় দূরপাল্লার একটি বন্দুক ব্যবহার করেছেন।

আন অরুন্ডেল কাউন্টি পুলিশের উপপ্রধান উইলিয়াম ক্যাম্পফ বলেন, ‘আমরা একটি বস্তু পেয়েছি যেটাকে বিস্ফোরক দ্রব্য বলেই মনে হচ্ছে। বস্তুটা ধ্বংস করে ফেলা হয়েছে।’ তিনি আরো বলেন, ভবনটি থেকে ১৭০ জনের বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews