1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
September 10, 2026, 2:13 am
শিরোনামঃ
সাভারে মাদ্রাসার শিক্ষার্থীকে বলৎকার: শিক্ষক ও শিক্ষার্থীসহ ১০ জনের বিরুদ্ধে মামলা জাতীয় স্মৃতিসৌধে নতুন রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন আশুলিয়ায় বকেয়া পাওনার দাবিতে বন্ধ দুই কারখানার শ্রমিকদের বিক্ষোভ মাদক বিক্রিতে বাধা দেওয়ায় সাভারে ৩ বোন ও ভাগিনীকে ছুরিকাঘাতে জখম করল সৎ ভাই আশুলিয়ায় অটোভ্যান চালক হত্যা, ২৪ ঘণ্টায় দুই আসামি গ্রেপ্তার টানা ৬ ঘণ্টার চেষ্টায় আশুলিয়ার তামাকের গুদামের আগুন নিয়ন্ত্রণে সাভারে রাতের আঁধারে মশাল মিছিল, আওয়ামী লীগের ৯ নেতাকর্মী গ্রেপ্তার  ডেপুটি অ্যাটর্নি জেনারেল হলেন জাবির সাবেক শিক্ষার্থী ব্যারিস্টার শিহাব উদ্দিন খান আশুলিয়ায় পরিত্যক্ত কূপে পড়ে যুবকের মৃত্যু জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন 

ট্রাম্পের মন্তব্যে হতাশ, মার্কিন রাষ্ট্রদূতের পদত্যাগ

  • আপডেট টাইম : Sunday, July 1, 2018
  • 363

বাংলা ফটো নিউজ : ইউরোপীয় মিত্রদের ব্যাপারে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যের জের ধরে এস্তোনিয়ায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত জেমস ডি. মেলভিল পদত্যাগ করেছেন।

রাষ্ট্রদূত মেলভিল ফেসবুকে স্টাটাস দিয়ে তার পদত্যাগের কথা জানান। ফরেন পলিসি ম্যাগাজিন প্রথম বিষয়টি প্রকাশ করে।

শুক্রবার মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি বিবৃতিতে মেলভিলের পদত্যাগের বিষয়টি জানানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়, ‘আগের দিন এস্তোনিয়ায় মার্কিন রাষ্ট্রদূত জিম মেলভিল পররাষ্ট্র দপ্তর থেকে অবসরের ইচ্ছার কথা জানিয়েছেন, যা ২৯ জুলাই থেকে কার্যকর হবে। তিনি সরকারি চাকরিতে ৩৩ বছর কাজ করছেন।’

এ মুহূর্তে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইউরোপীয় মিত্রদের সম্পর্ক অত্যন্ত টানাপড়েনের মধ্যে রয়েছে। ট্রাম্প নির্বাচিত হওয়ার আগে এ সম্পর্ক অত্যন্ত সুদৃঢ় ও আস্থাপূর্ণ ছিল।

ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর ওপর ট্রাম্পের বাড়তি বাণিজ্য শুল্ক নীতি, ইরান পরমাণু চুক্তি থেকে সরে যাওয়া, প্যারিস জলবায়ু চুক্তি থেকে প্রত্যাহার, জার্মানির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেলকে আক্রমণ ইত্যাদি ইউরোপের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কের ওপর কালো ছায়া ফেলেছে।

মেলভিল বলেন, ‘পররাষ্ট্র দপ্তরের কর্মকর্তার ডিএনএ শুরু থেকেই এমনভাবে গঠিত হয়েছে যে, যেকোনো নীতিতে আমাদের সমর্থন থাকতে হবে। যদি এমন সময় আসে যে কেউ সেটা পারছে না, বিশেষ করে, যিনি নেতৃত্ব পর্যায়ে রয়েছেন, তাহলে সবচেয়ে সম্মানের কাজটা হলো পদত্যাগ করা।’

ফেসকুক পোস্টে মেলভিল আরো বলেন, সামরিক জোট ন্যাটো, ইউরোপীয় ইউনিয়ন নিয়ে ট্রাম্পের মন্তব্য তথ্যগতভাবে কেবল ভুলই নয়, এ থেকে বোঝা যায় এখন চলে যাওয়ার সময় হয়েছে।

সাম্প্রতিক মাসগুলোতে একাধিক কূটনৈতিক তাদের দায়িত্ব থেকে অব্যাহতি নিয়েছেন অথবা প্রেসিডেন্ট ট্রাম্পের অধীনে কাজ করতে অনাগ্রহী।

জানুয়ারী মাসে পানামায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত জন ফেলি পদত্যাগ করেছেন। তিনি প্রেসিডেন্ট ট্রাম্পের অধীনে কাজ করতে অস্বীকৃতি জানান।

এর মাস খানেক আগে সোমালিয়ার রাজধানী নাইরোবিতে ‍যুক্তরাষ্ট্রের মিশনে নিযুক্ত এলিজাবেথ শেকেলফোর্ড পদত্যাগ করেছিলেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews