1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
September 10, 2026, 2:12 am
শিরোনামঃ
সাভারে মাদ্রাসার শিক্ষার্থীকে বলৎকার: শিক্ষক ও শিক্ষার্থীসহ ১০ জনের বিরুদ্ধে মামলা জাতীয় স্মৃতিসৌধে নতুন রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন আশুলিয়ায় বকেয়া পাওনার দাবিতে বন্ধ দুই কারখানার শ্রমিকদের বিক্ষোভ মাদক বিক্রিতে বাধা দেওয়ায় সাভারে ৩ বোন ও ভাগিনীকে ছুরিকাঘাতে জখম করল সৎ ভাই আশুলিয়ায় অটোভ্যান চালক হত্যা, ২৪ ঘণ্টায় দুই আসামি গ্রেপ্তার টানা ৬ ঘণ্টার চেষ্টায় আশুলিয়ার তামাকের গুদামের আগুন নিয়ন্ত্রণে সাভারে রাতের আঁধারে মশাল মিছিল, আওয়ামী লীগের ৯ নেতাকর্মী গ্রেপ্তার  ডেপুটি অ্যাটর্নি জেনারেল হলেন জাবির সাবেক শিক্ষার্থী ব্যারিস্টার শিহাব উদ্দিন খান আশুলিয়ায় পরিত্যক্ত কূপে পড়ে যুবকের মৃত্যু জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন 

হেলিকপ্টারে করে জেল থেকে দুর্ধর্ষ অপরাধীর পলায়ন

  • আপডেট টাইম : Sunday, July 1, 2018
  • 376

বাংলা ফটো নিউজ : সুরক্ষিত জেলখানা থেকে হেলিকপ্টারে করে পালিয়ে গেছে এক অপরাধী। ফ্রান্সের রাজধানী প্যারিসে এ ঘটনা ঘটে।

ফরাসী কর্তৃপক্ষ বলছে, রেদোয়ান ফেইদ নামের এই গ্যাংস্টারের তিনজন সশস্ত্র সহযোগী একটি হেলিকপ্টার নিয়ে জেলখানার ভেতরে অবতরণ করে এবং তাকে নিয়ে সেখান থেকে পালিয়ে যায়।

রেদোয়ান ফাইদের বয়স ৪৬। ব্যর্থ এক ডাকাতির অভিযোগে তার ২৫ বছরের কারাদণ্ড হয়েছিল। ডাকাতির ওই ঘটনার সময় পুলিশের একজন কর্মকর্তা নিহত হয়।

হেলিকপ্টার নিয়ে জেল থেকে এভাবে পালিয়ে যাওয়ার ঘটনা সিনেমার নাটকীয়তাকেও হার মানিয়েছে এবং এই ঘটনায় ফরাসী পুলিশের কর্মকর্তারা বিব্রতকর অবস্থায় পড়েছেন।

রেদোয়ান ফাইদ এর আগেও আরেকবার জেল থেকে পালিয়ে গিয়েছিলেন। সেটা ছিল ২০১৩ সালের ঘটনা। চারজন কারারক্ষীকে জিম্মি করে এবং তাদেরকে মানব ঢাল হিসেবে ব্যবহার করে বেশ কয়েকটি বিস্ফোরণ ঘটিয়ে এবং একের পর এক দরজা ভেঙে জেল থেকে পালিয়ে গিয়েছিলেন ফেইদ।

রেদোয়ান ফেইদকে ফ্রান্সের উত্তরাঞ্চলীয় একটি কারাগারে নিয়ে আসার আধা ঘণ্টার মধ্যেই তিনি কারাগার থেকে পালিয়ে গেলেন।

প্যারিসের একটি শহরতলি, যেখানে প্রচুর অপরাধের ঘটনা ঘটতো, এরকম একটি এলাকায় বড় হয়েছেন তিনি। সেখানে বেড়ে ওঠা এবং নানা অভিজ্ঞতা নিয়ে ২০০৯ সালে একটি বই লিখেছিলেন রেদোয়ান ফাইদ। সেখানে তিনি বর্ণনা করেছেন যে কীভাবে তিনি একটু একটু করে অপরাধের জগতে ঢুকে পড়েছিলেন।

পরে অবশ্য তিনি দাবী করেছিলেন যে অপরাধের জগত থেকে তিনি বেরিয়ে এসেছেন। কিন্তু তার এক বছর পরেই ব্যর্থ এক ডাকাতির চেষ্টার সাথে জড়িত থাকার দায়ের তাকে ২৫ বছরের কারাদণ্ড দেয় আদালত।
ইউরোপ ১ নামে ফরাসী সংবাদ ওয়েবসাইটে বলা হয়, এই পালিয়ে যাওয়ার ঘটনায় কেউ হতাহত হয়নি।

জেলখানার ভেতর থেকে উড়ে চলে যাওয়ার পর হেলিকপ্টারটিকে পরে গেনেজে এলাকাতে চলে যায়। স্থানীয় পুলিশ জানায় যে হেলিকপ্টারটি পুড়ে গেছে।রেদোয়ান ফেইদ- দুর্ধর্ষ এক অপরাধী। তার জন্ম ১৯৭২ সালে। ১৯৯০ এর দশকে তিনি একটি অপরাধী চক্রকে নেতৃত্ব দিতেন। এই গ্রুপটির সদস্যরা রাজধানী প্যারিসে ডাকাতি ও চাদাবাজিতে লিপ্ত ছিল।

সশস্ত্র ডাকাতির বেশ কয়েকটি ঘটনার সাথে জড়িত থাকার দায়ে ২০০১ সালে রেদোয়ান ফাইদের ৩০ বছরের সাজা হয়েছিল।

প্যারোলের শর্ত ভঙ্গ করায় ২০১১ সালে তাকে পুনরায় জেলে ফিরিয়ে আনা হয়। তারপর ২০১৩ সালে তিনি জেল থেকে পালিয়ে যান।

এই জেল পালানোর অপরাধে তাকে ২০১৩ সালে আরো দশ বছরের কারাদণ্ড দেওয়া হয়।

আর এবছরের এপ্রিল মাসে ২০১০ সালের সশস্ত্র এক ডাকাতির দায়ে তাকে দেওয়া হয় ২৫ বছরের কারাদণ্ড।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews