1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
November 24, 2026, 6:01 pm
শিরোনামঃ
মজুরি আন্দোলনে হামলার শিকার সাভারের সেই শ্রমিকের মৃত্যু আশুলিয়ায় অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ, ৫টিতে কর্মবিরতি সাভার ও আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ৫০ কারখানায় ছুটি ঘোষণা সাভারে পার্কিং করা দুই বাসে আগুন আশুলিয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে, বন্ধ ৭০টি কারখানা শ্রমিক আন্দোলন: সাভারে সংবাদ সংগ্রহকালে ৮ সাংবাদিকের ওপর হামলা সাভারে পুলিশের গাড়িতে আগুন, ওসিসহ আহত অর্ধশতাধিক দ্রুত মজুরি ঘোষণা ও হয়রানি বন্ধের দাবিতে সাভারে শ্রমজীবী ঐক্য পরিষদের সংবাদ সম্মেলন মজুরি কমিশন গঠন হয়েছে, এখন আর আন্দোলনের সুযোগ নেই: প্রতিমন্ত্রী টুকু আশুলিয়ায় মজুরি আন্দোলনের মধ্যে ঢিলের আঘাতে স্কুলছাত্র আহত

দলিত হওয়ায় মন্দিরে ঢুকতে দেওয়া হলো না ভারতের প্রেসিডেন্টকে!

  • আপডেট টাইম : Monday, July 2, 2018
  • 375

বাংলা ফটো নিউজ : ভারতে এবার সাম্প্রদায়িক বৈষম্যের শিকার হলেন দেশটির প্রেসিডেন্ট রাম নাথ কোভিন্দ ও তার স্ত্রী সভিতা কোভিন্দ। এই দম্পতি দলিত সম্প্রদায়ের। তাই উড়িষ্যার একটি মন্দিরে তাদেরকে ঢুকতে দেওয়া হয়নি। ভারতীয় সরকারী কর্মকর্তা প্রদিপ্ত কুমার মহাপাত্র এ তথ্য নিশ্চিত করেছেন।

সনাতন ধর্মাবলম্বীদের চারটি বর্ণের বাইরের মানুষদেরকে দলিত বলা হয়ে থাকে। দলিতরা দীর্ঘদিন ধরে সামাজিকভাবে নিগৃহীত। উচ্চ বর্ণের হিন্দুরা তাদেরকে ‘অস্পৃষ্য’ বিবেচনা করে।

জানা গেছে, উড়িষ্যার জগন্নাথ মন্দিরে প্রেসিডেন্ট ও তার স্ত্রীর সঙ্গে দুর্ব্যবহার করা হয়েছে। এই ঘটনার তিন মাস পর পুরি জেলা প্রশাসন তদন্ত শুরু করে।

কয়েকজন পুরোহিত মন্দিরের পুজা মন্ডপে যাওয়ার পথে প্রেসিডেন্ট ও তার স্ত্রীর প্রবেশপথ রোধ করেন । পুরোহিতের দল প্রেসিডেন্টের স্ত্রীকে ধাক্কাও মারে।

পুরোহিতদের আচরণের প্রতিবাদ জানিয়ে স্থানীয় জেলা কালেক্টর অরভিন্দ আগরওয়ালের কাছে চিঠি পাঠিয়েছে রাষ্ট্রপতি ভবন। পরে এ নিয়ে বৈঠকে বসে মন্দির কমিটি।

কয়েকটি সংবাদ মাধ্যম এই খবরকে বানোয়াট বলেছে। কিন্তু টাইমস অব ইন্ডিয়া ও নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস সংবাদটি প্রত্যাহার করেনি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews