1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
September 10, 2026, 2:10 am
শিরোনামঃ
সাভারে মাদ্রাসার শিক্ষার্থীকে বলৎকার: শিক্ষক ও শিক্ষার্থীসহ ১০ জনের বিরুদ্ধে মামলা জাতীয় স্মৃতিসৌধে নতুন রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন আশুলিয়ায় বকেয়া পাওনার দাবিতে বন্ধ দুই কারখানার শ্রমিকদের বিক্ষোভ মাদক বিক্রিতে বাধা দেওয়ায় সাভারে ৩ বোন ও ভাগিনীকে ছুরিকাঘাতে জখম করল সৎ ভাই আশুলিয়ায় অটোভ্যান চালক হত্যা, ২৪ ঘণ্টায় দুই আসামি গ্রেপ্তার টানা ৬ ঘণ্টার চেষ্টায় আশুলিয়ার তামাকের গুদামের আগুন নিয়ন্ত্রণে সাভারে রাতের আঁধারে মশাল মিছিল, আওয়ামী লীগের ৯ নেতাকর্মী গ্রেপ্তার  ডেপুটি অ্যাটর্নি জেনারেল হলেন জাবির সাবেক শিক্ষার্থী ব্যারিস্টার শিহাব উদ্দিন খান আশুলিয়ায় পরিত্যক্ত কূপে পড়ে যুবকের মৃত্যু জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন 

আইএস নেতা বাগদাদির ছেলে আল বাদরি নিহত!

  • আপডেট টাইম : Wednesday, July 4, 2018
  • 391

বাংলা ফটো নিউজ : ইসলামিক স্টেটের (আইএস) শীর্ষ নেতা আবু বকর আল বাগদাদির ছেলে নিহত হয়েছেন। বাগদাদির এই ছেলের নাম হুদায়ফাহ আল বাদরি। সিরিয়ার হোমস শহরে নিহত হয়েছেন তিনি। মঙ্গলবার আইএস-এর একটি চ্যানেল এ তথ্য জানিয়েছে।

আইএস-এর চ্যানেলটি এক বিবৃতিতে জানিয়েছে, সিরিয়ার হোমসে এক অভিযানে অংশ নিতে গিয়ে আল বাদরি নিহত হয়েছেন।

চ্যানলটিতে স্বয়ংক্রিয় রাইফেল বহনকারী এক কিশোরের ছবি দেখানো হয়েছে। কিন্তু বিস্তারিত কিছু জানানো হয়নি।

এদিকে, ওই বিবৃতির ভাষ্যে বাগাদাদি এখনও জীবিত আছেন বলে জানানো হয়েছে। তবে তিনি কোথায় আছেন তা জানানো হয়নি।

প্রসঙ্গত, ২০১৪ সালে আইএস যোদ্ধারা উত্তর ইরাকের অধিকাংশ এলাকা দখল করে নেয়। এরপর মসুলের এক মসজিদ থেকে আবু বকর আল বাগদাদি ইসলামি খিলাফতের ঘোষণা দেন। আইএস বিরোধী বিভিন্ন অভিযান চলাকালে বাগদাদি নিহত হয়েছেন বলে প্রায়ই দাবি উঠে। কিন্তু তাঁর মৃত্যুর খবর এখনও রহস্যাবৃত রয়ে গেছে।

সূত্র: রয়টার্স

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews