1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
November 24, 2026, 5:18 pm
শিরোনামঃ
মজুরি আন্দোলনে হামলার শিকার সাভারের সেই শ্রমিকের মৃত্যু আশুলিয়ায় অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ, ৫টিতে কর্মবিরতি সাভার ও আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ৫০ কারখানায় ছুটি ঘোষণা সাভারে পার্কিং করা দুই বাসে আগুন আশুলিয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে, বন্ধ ৭০টি কারখানা শ্রমিক আন্দোলন: সাভারে সংবাদ সংগ্রহকালে ৮ সাংবাদিকের ওপর হামলা সাভারে পুলিশের গাড়িতে আগুন, ওসিসহ আহত অর্ধশতাধিক দ্রুত মজুরি ঘোষণা ও হয়রানি বন্ধের দাবিতে সাভারে শ্রমজীবী ঐক্য পরিষদের সংবাদ সম্মেলন মজুরি কমিশন গঠন হয়েছে, এখন আর আন্দোলনের সুযোগ নেই: প্রতিমন্ত্রী টুকু আশুলিয়ায় মজুরি আন্দোলনের মধ্যে ঢিলের আঘাতে স্কুলছাত্র আহত

ইউরোপে ‘কমলা তুষারপাত’

  • আপডেট টাইম : Monday, March 26, 2018
  • 422

বাংলা ফটো নিউজ : ইউরোপের দেশগুলোতে তুষারপাত পড়া বা দেখা কোনো নতুন ব্যাপার নয়। তবে সেখানকার, বিশেষ করে পূর্ব ইউরোপের কয়েকটি দেশের লোকজন সম্প্রতি তুষারপাত দেখে বেশ অবাক হয়েছেন। কারণ এ তুষার ‘কমলা রঙের’। রাশিয়া, বুলগেরিয়া, ইউক্রেন ও মলদোভার লোকজন তাঁদের সামাজিক যোগাযোগমাধ্যমে ‘কমলা রঙের তুষারের’ ছবি শেয়ার করছেন।

কিছুদিন আগে সাহারা মরুভূমির তপ্ত বালুতে পড়েছিল তুষারের ছোঁয়া। বছরের শুরুতে সাহারার কোলঘেঁষা আলজেরিয়ার ছোট্ট শহর এইন সেফরা ঢেকে গিয়েছিল প্রায় ১৫ ইঞ্চি পুরু বরফে। লাল বালুর সমুদ্রে দেখা মেলে হঠাৎ সাদা চাদরের। সেই ছবিও ওই সময় ছড়িয়ে পড়েছিল সামাজিক যোগাযোগমাধ্যমে।

তবে আবহাওয়াবিদেরা বলছেন, এটা কোনো কাকতালীয় ব্যাপার নয়। সাহারা মরুভূমিতে উৎপন্ন ধুলোঝড়ের সঙ্গে বৃষ্টি ও তুষারের মিশ্রণে এমন অবস্থার সৃষ্টি হয়েছে। প্রতি পাঁচ বছরে একবার এমন ঘটনা ঘটতে পারে। কিন্তু এবার ধুলোঝড়ের পরিমাণ বেশি।

আবহাওয়াবিদেরা আরও জানান, বছরের এ সময়ে সাহারায় ধুলোঝড়ের পরিমাণ বেড়ে যায় বলে পূর্ব ইউরোপের অনেকগুলো দেশেই কমলা রঙের তুষারপাত হয়। মরুভূমির বালির কারণে তুষারের রং সাদা থেকে পাল্টে কমলা হয়ে গেছে বলেও জানান তাঁরা।

রাশিয়া, বুলগেরিয়া, ইউক্রেন ও মলদোভার মানুষ অভিযোগ করেছে, বাইরে বের হলে মুখে বালুর ঝাপটা লাগছে।

রাশিয়ার সোচি থেকে পাঠানো কয়েকটি ছবি ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যম। তথ্যসূত্র: বিবিসি

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews