1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
April 22, 2026, 6:33 pm
শিরোনামঃ
অবশেষে অনিয়ম ঠেকাতে সাভার সাব-রেজিস্ট্রারের ব্যতিক্রমী উদ্যোগ শনিবার সাভারে যেসব এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সাভার সাব-রেজিস্ট্রি অফিসে রাজস্ব আদায় বেড়েছে ৫০ কোটি টাকা সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন জমা দিলেন বিএনপি নেত্রী মিনি আক্তার সাভার-আশুলিয়ায় ২৪ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ আশুলিয়ায় দুই যুবক গুলিবিদ্ধ, ২ লাখ টাকা ছিনতাই আশুলিয়ায় শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ ও বন্ধ কারখানা খোলার দাবি সাভারে কোরআন অবমাননার অভিযোগে মা-মেয়ে গ্রেপ্তার ডিবির জালে ধরা আন্তঃ জেলা ডাকাত ও কিশোর গ্যাংয়ের ৫ সদস্য সাভারে শিশুর চোখে সুপার গ্লু ঢেলে নির্যাতনের অভিযোগ

সাভারে নদী থেকে শিশুর ব্যাগবন্দি লাশ উদ্ধার, আটক ২

  • আপডেট টাইম : Thursday, July 5, 2018
  • 430

বাংলা ফটো নিউজ : সাভারের হেমায়েতপুরের মুসলিম পাড়া থেকে অহরণের চার দিন পর শিশুর ব্যাগবন্দি লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার মধ্যরাতে সাভার-সিঙ্গাইর সড়কের রফিফ সেতু এলাকার বংশী নদী থেকে শিশু জয়ন্ত (৩) এর লাশ উদ্ধার করেছে সাভার মডেল থানা পুলিশ।এ ঘটনায় দুই অপহরণকারীকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলো- শুভ (১৮) ও নাছির (২৮)। তাদের গ্রামের বাড়ী সিরাজগঞ্জ সদর থানায়। তারা সম্পর্কে শালা-দুলাভাই।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১ জুলাই দুপুরে হেমায়েতপুরের মুসলিম পাড়ায় ভাড়া বাসায় দাদী রান্না করাবস্থায় শিশুটি নিখোঁজ হয়। শিশুটির বাবা-মা দুইজনই গার্মেন্টসে চাকরি করার কারণে তারা বাসায় ছিলেন না। সন্ধ্যায় একটি মোবাইল নম্বরে তার পরিবারের কাছে ১ লাখ টাকা মুক্তিপণ হিসেবে দাবি করলে বিকাশের মাধ্যমে ৭ হাজার টাকা দেয়া হয় অপহরণকারীদের। এ ঘটনার পর থেকে মোবাইলটি বন্ধ পাওয়া যায়।

২ জুলাই অপহৃত শিশুটির পরিবারের পক্ষ থেকে থানায় একটি জিডি করলে দায়িত্ব দেয়া হয় থানার এসআই আজগর আলীকে। গতকাল বুধবার শিশুটির পরিবার ওই জিডি কপিটি ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশকে দিলে গোয়েন্দা পুলিশ প্রযুক্তি ব্যবহার করে অপহরণকারী দলের শুভকে আটক করে। পরবর্তীতে নাছিরকেও আটক করা হয়।আটককৃতদের স্বীকারোক্তি মোতাবেক গতকাল বুধবার রাত সাড়ে ১১টায় পুলিশ সাভার-সিঙ্গাইর সড়কের রফিক সেতুর নিচে বংশী নদী থেকে একটি কালো বং এর ব্যাগবন্দী শিশুটির লাশ উদ্ধার করে।

সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) আজগর আলী জানান, শিশুটিকে অপহরণ করার পর খুন করে ব্যাগে ভরে তার মুখ বেঁধে নদীতে ফেলে দেয় অপহরণকারীরা।

তিনি আরো জানান, শিশুটির লাশ ময়না তদন্তের জন্য আজ বৃহস্পতিবার ঢাকা মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews