1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
November 24, 2026, 6:02 pm
শিরোনামঃ
মজুরি আন্দোলনে হামলার শিকার সাভারের সেই শ্রমিকের মৃত্যু আশুলিয়ায় অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ, ৫টিতে কর্মবিরতি সাভার ও আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ৫০ কারখানায় ছুটি ঘোষণা সাভারে পার্কিং করা দুই বাসে আগুন আশুলিয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে, বন্ধ ৭০টি কারখানা শ্রমিক আন্দোলন: সাভারে সংবাদ সংগ্রহকালে ৮ সাংবাদিকের ওপর হামলা সাভারে পুলিশের গাড়িতে আগুন, ওসিসহ আহত অর্ধশতাধিক দ্রুত মজুরি ঘোষণা ও হয়রানি বন্ধের দাবিতে সাভারে শ্রমজীবী ঐক্য পরিষদের সংবাদ সম্মেলন মজুরি কমিশন গঠন হয়েছে, এখন আর আন্দোলনের সুযোগ নেই: প্রতিমন্ত্রী টুকু আশুলিয়ায় মজুরি আন্দোলনের মধ্যে ঢিলের আঘাতে স্কুলছাত্র আহত

যুক্তরাষ্ট্রে ইয়াবা সদৃশ ‘ট্রাম্প পিল’ এর ছড়াছড়ি

  • আপডেট টাইম : Friday, July 6, 2018
  • 385

বাংলা ফটো নিউজ : আমেরিকার বিভিন্ন প্রদেশে ছড়িয়ে গিয়েছে এক ধরনের উত্তেজক ড্রাগের বড়ি, যা আকারে হুবহু দেখতে ডোনাল্ড ট্রাম্পের মুখের মতো। সম্প্রতি ইন্ডিয়ানা প্রদেশ থেকে এই ড্রাগগুলিকে উদ্ধার করেছে পুলিশ।

স্থানীয় প্রশাসন জানিয়েছে, কমলা রঙের ড্রাগের বড়িগুলি ইন্ডিয়ানা-সহ আশপাশের প্রদেশগুলিতে পাচার করার জন্যই সেখানে জমা করা হয়েছিল। এগুলিকে উদ্ধার করার পর প্রথমে অবাক হয়েছিলেন তাঁরা। কেবল মার্কিন প্রেসিডেন্টের মুখের আকারই নয়, প্রেসিডেন্ট নির্বাচনের সময় যে স্লোগান ব্যবহার করেছিলেন ট্রাম্প সেই একই কথা লেখা রয়েছে ড্রাগের বড়িগুলির পিছনেও। আবার কোনও কোনও বড়ির পিছনে খোদাই করা রয়েছে ট্রাম্পের নাম।

পুলিশ আরও জানিয়েছে, আগামী দিনেও এই ড্রাগ উদ্ধার অভিযান বজায় রাখবে তাঁরা। গোপন অভিযান চালানো হবে আরও পাচারকারীর গোপন আস্থানায়।

ঘটনায় ইতিমধ্যে ১২৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে তাঁদের অনুমান, এরা হিমশৈলের চূড়া মাত্র, চক্রের মূল অনেক ভিতরে প্রবেশ করেছে।

বিশেষজ্ঞরা জানাচ্ছেন, মানুষের শরীরের এক ধরনের বিশেষ উত্তেজনা সৃষ্টি করে এই ধরনের ড্রাগ। সাধারণত নাইট পার্টি-সহ একাধিক অনুষ্ঠানে ব্যবহার হয়ে থাকে এগুলি। নেশার পাশাপাশি শরীরে যৌন চাহিদা বাড়াতেও সাহায্য করে এই বড়ি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews