বাংলা ফটো নিউজ : পাকিস্তানে পৃথক দুটি নির্বাচনী সমাবেশে বোমা হামলার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ১৩৩ জনে দাঁড়িয়েছে। এই হামলায় দেশটির একজন শীর্ষ জাতীয়তাবাদী নেতাও নিহত হয়েছেন। ওই নেতার নাম সিরাজ রাইসানি।
এতে আহত হয়েছেন দুই শতাধিক লোক। প্রাদেশিক স্বরাষ্ট্রমন্ত্রী আগা ওমর বাঙালজাই এ কথা জানিয়েছেন।
বেলুচিস্তানের প্রাদেশিক রাজধানী কোয়েটার কাছাকাছি মাসতুঙ্ক শহরে হামলায় ১২৮ জন নিহত হয়েছেন।নিহতদের মধ্যে বেলুচিস্তানের প্রাদেশিক পরিষদের প্রার্থী সিরাজ রাইসানিও রয়েছেন। সিরাজ রাইসানি বেলুচিস্তানের সাবেক মুখ্যমন্ত্রী নওয়াব আসলাম রাইসানির ভাই। তিনি বেলুচিস্তান আওয়ামী পার্টির হয়ে নির্বাচনে লড়ছিলেন।
এই হামলার দায় স্বীকার করেছে ইসলামিক স্টেট (আইএস)-এর জঙ্গীরা।
এদিকে, একইদিন আফগানিস্তানের সীমান্তবর্তী উত্তর-পশ্চিমাঞ্চলীয় পেশোয়ারে আরেক নির্বাচনী সভায় বোমার বিস্ফোরণে পাঁচজন নিহত হয়েছেন।
সূত্র: দ্য হিন্দু, দ্য ডন
Leave a Reply