1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
September 9, 2026, 12:05 am
শিরোনামঃ
সাভারে মাদ্রাসার শিক্ষার্থীকে বলৎকার: শিক্ষক ও শিক্ষার্থীসহ ১০ জনের বিরুদ্ধে মামলা জাতীয় স্মৃতিসৌধে নতুন রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন আশুলিয়ায় বকেয়া পাওনার দাবিতে বন্ধ দুই কারখানার শ্রমিকদের বিক্ষোভ মাদক বিক্রিতে বাধা দেওয়ায় সাভারে ৩ বোন ও ভাগিনীকে ছুরিকাঘাতে জখম করল সৎ ভাই আশুলিয়ায় অটোভ্যান চালক হত্যা, ২৪ ঘণ্টায় দুই আসামি গ্রেপ্তার টানা ৬ ঘণ্টার চেষ্টায় আশুলিয়ার তামাকের গুদামের আগুন নিয়ন্ত্রণে সাভারে রাতের আঁধারে মশাল মিছিল, আওয়ামী লীগের ৯ নেতাকর্মী গ্রেপ্তার  ডেপুটি অ্যাটর্নি জেনারেল হলেন জাবির সাবেক শিক্ষার্থী ব্যারিস্টার শিহাব উদ্দিন খান আশুলিয়ায় পরিত্যক্ত কূপে পড়ে যুবকের মৃত্যু জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন 

কী সাজা হতে পারে মারিয়ার?

  • আপডেট টাইম : Thursday, July 19, 2018
  • 358

বাংলা ফটো নিউজ : যুক্তরাষ্ট্রের কলম্বিয়ায় ডিস্ট্রিক্ট আদালতের বিচারক ডিবোরাহ রবিনসন রুশ নাগরিক মারিয়া বিউটিনার জামিন আবেদন নাকচ করে দিয়েছেন। খবর তাস’র।

এর আগে মার্কিন বিচার বিভাগ থেকে বলা হয়েছে, ২৯ বছর বয়সী বিউটিনা যুক্তরাষ্ট্রে অ্যাটর্নি জেনারেলের পূর্বানুমতি ছাড়া কাজ করায় তাকে রুশ এজেন্ট হিসেবে ষড়যন্ত্র ও গুপ্তচরবৃত্তির অভিযোগে গত ১৫ জুলাই ওয়াশিংটনে গ্রেফতার করা হয়।

অভিযোগ প্রমাণিত হলে বিউটিনার সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ড হতে পারে।

এদিকে বিউটিনার আইনজীবী রবার্ট নিল ড্রিসকোল এসব অভিযোগ প্রত্যাখ্যান করেন।

রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাজাকারোভা বুধবার রুশ নাগরিকের ওপর ওয়াশিংটনের এই আচরণকে ‘অস্বাভাবিক’ উল্লেখ করে বলেন, মস্কো তাকে রক্ষায় সব ধরনের চেষ্টা চালাবে।

তিনি বলেন, আপাতদৃষ্টিতে মনে হচ্ছে এফবিআই অপরাধ নির্মূলের কাজ না করে রাজনৈতিক যোগসাজশে কাজ করছে। আমরা রুশ নাগরিকদের রক্ষায় বৈধ সব ধরনের পদক্ষেপ নিবো।

রাশিয়ান সরকারের গুপ্তচর ও ষড়যন্ত্রে জড়িত সন্দেহে এক রুশ নাগরিককে গ্রেফতার করেছে যুক্তরাষ্ট্র। তিনি বিভিন্ন রাজনৈতিক গ্রুপে অনুপ্রবেশের চেষ্টা করছে বলে অভিযোগ করা হয়েছে।

ওয়াশিংটনে বসবাসরত মারিয়াকে গত রোববার আটক করা হলেও তাকে বুধবার সেখানকার একটি আদালতে হাজির করানো হয়।

তার বিরুদ্ধে অভিযোগে বলা হয়েছে, মারিয়া বিউটিনা রিপাবলিকান পার্টির সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রেখে অস্ত্র কেনার অধিকারের পক্ষে কাজ করছিলেন।

তবে তার বিরুদ্ধে অভিযোগ ২০১৬ সালের নির্বাচনে রুশ হস্তক্ষেপ নিয়ে দেশটির বিশেষ কৌঁসুলি রবার্ট মুলারের তদন্তের সঙ্গে সম্পর্কিত না।

মারিয়া বিউটিনা ক্রেমলিনের উচ্চ পর্যায়ের নির্দেশনা অনুসারে কাজ করেন বলে মার্কিন কর্মকর্তারা দাবি করেছেন।

মারিয়ার আইনজীবী রবার্ট ড্রিসকল দাবি করেন, তার মক্কেল কোনো গোয়েন্দা না। সে আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ের একজন শিক্ষার্থী। ব্যবসায় ক্যারিয়ার গড়তে সে তার শিক্ষাগত যোগ্যতা কাজে লাগাতে চেয়েছিল। অভিযোগে তার নামে বাড়িয়ে বলা হয়েছে। কোনো নীতিকে অবমূল্যায়ন করা কিংবা প্রভাব বিস্তার করতে তিনি কাজ করেছেন বলে কোনো প্রমাণ পাওয়া যায়নি।

তিনি বলেন, তার মক্কেল এ ব্যাপারে সরকারি কর্মকর্তাদের সহায়তা করে যাচ্ছেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews