1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
November 24, 2026, 6:14 pm
শিরোনামঃ
মজুরি আন্দোলনে হামলার শিকার সাভারের সেই শ্রমিকের মৃত্যু আশুলিয়ায় অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ, ৫টিতে কর্মবিরতি সাভার ও আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ৫০ কারখানায় ছুটি ঘোষণা সাভারে পার্কিং করা দুই বাসে আগুন আশুলিয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে, বন্ধ ৭০টি কারখানা শ্রমিক আন্দোলন: সাভারে সংবাদ সংগ্রহকালে ৮ সাংবাদিকের ওপর হামলা সাভারে পুলিশের গাড়িতে আগুন, ওসিসহ আহত অর্ধশতাধিক দ্রুত মজুরি ঘোষণা ও হয়রানি বন্ধের দাবিতে সাভারে শ্রমজীবী ঐক্য পরিষদের সংবাদ সম্মেলন মজুরি কমিশন গঠন হয়েছে, এখন আর আন্দোলনের সুযোগ নেই: প্রতিমন্ত্রী টুকু আশুলিয়ায় মজুরি আন্দোলনের মধ্যে ঢিলের আঘাতে স্কুলছাত্র আহত

‘গুপ্তধন’ উদ্ধার

  • আপডেট টাইম : Sunday, July 22, 2018
  • 398

বাংলা ফটো নিউজ : ক্লাবের পরিত্যক্ত লকারগুলো নিয়ে দীর্ঘদিন বিব্রত ছিলেন ক্লাব কর্তৃপক্ষ। বারবার নোটিশ দেওয়া হলেও কোনো সদস্যই লকারের খোঁজে আসেননি। উপায় না দেখে ভেঙে ফেলা হয় লকার। কিন্তু ভেঙে ফেলার পর হতভম্ব হয়ে পড়তে হয়। কারণ লকারগুলো ভেঙে পাওয়া গেছে ৫০০ কোটি রুপি। এর মধ্যে আছে জমির দলিল, রোলেক্স ঘড়ি, সোনা, হীরা, ভারতীয় ও বিদেশি মুদ্রা।

এনডিটিভি ও টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়েছে, ভারতের কর্ণাটক রাজ্যের রাজধানীর বেঙ্গালুরুর একটি অভিজাত এলাকা সেন্ট মার্কস রোড। এ রোডের একটি ব্যাডমিন্টন ক্লাবের প্রায় ১০০০ হাজার জন সদস্য রয়েছেন। ওই ক্লাবের কিছু পরিত্যক্ত কক্ষে বেশ কিছু লকার রয়েছে। লকারগুলো কার, এটা জানতে সদস্যদের চিঠি দিয়েছে ক্লাব কর্তৃপক্ষ। চিঠির উত্তর না পেয়ে গত শুক্রবার আয়কর বিভাগের লোকজন প্রায় ১৫০ বছর পুরোনো ওই ভবনের কয়েকটি লকার ভেঙে ফেলেন। ভেঙে ফেলার পর তিনটি লকার থেকে নগদ অর্থ, হীরা ও সোনা উদ্ধার করা হয়। লকারগুলোতে নগদ ১৪ কোটি রুপি, ৭ কোটি ৮০ লাখ রুপি মূল্যর হীরা এবং ৬৫০ গ্রাম সোনা পাওয়া গেছে। একটি রোলেক্স ঘড়ি ও অন্য আর একটি ঘড়ির আর্থিক মূল্য ৩৫ থেকে ৪০ লাখ রুপি।

লকারের ছয়টি ব্যাগে এসব পাওয়া যায়। ৬৯, ৭১ ও ৭৮ নম্বরের লকারের মধ্যে এসব সম্পদ পাওয়া যায়। পরে অবশ্য স্থানীয় রিয়েল এস্টেট ব্যবসায়ী অবিনাশ অমরলাল কুকরেজা সম্পদের মালিকানা দাবি করেন। তবে তার দাবি এখনো বিশ্বাস করেনি স্থানীয় আয়কর বিভাগ। তারা সব সম্পদ বাজেয়াপ্ত করেছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews