1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
April 22, 2026, 12:34 am
শিরোনামঃ
অবশেষে অনিয়ম ঠেকাতে সাভার সাব-রেজিস্ট্রারের ব্যতিক্রমী উদ্যোগ শনিবার সাভারে যেসব এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সাভার সাব-রেজিস্ট্রি অফিসে রাজস্ব আদায় বেড়েছে ৫০ কোটি টাকা সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন জমা দিলেন বিএনপি নেত্রী মিনি আক্তার সাভার-আশুলিয়ায় ২৪ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ আশুলিয়ায় দুই যুবক গুলিবিদ্ধ, ২ লাখ টাকা ছিনতাই আশুলিয়ায় শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ ও বন্ধ কারখানা খোলার দাবি সাভারে কোরআন অবমাননার অভিযোগে মা-মেয়ে গ্রেপ্তার ডিবির জালে ধরা আন্তঃ জেলা ডাকাত ও কিশোর গ্যাংয়ের ৫ সদস্য সাভারে শিশুর চোখে সুপার গ্লু ঢেলে নির্যাতনের অভিযোগ

পাকিস্তানে নির্বাচনে চলছে ভোট, কে হচ্ছেন পরবর্তী প্রধানমন্ত্রী?

  • আপডেট টাইম : Wednesday, July 25, 2018
  • 340

বাংলা ফটো নিউজ : পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী নির্বাচনে আজ ভোটাররা ভোট দিচ্ছেন। এজন্য দেশের বিভিন্ন প্রান্তে ৮৫০৮টি ভোট কেন্দ্র, ২ লাখ ৪৪ ৬৮৭টি বুথ বসানো হয়েছে। ৪০ হাজার ৬৩২টি ভোট কেন্দ্র নারী-পুরুষ উভয় ভোটারদের জন্য, ২৩ হাজার ১০৪টি ভোটকেন্দ্র শুধু পুরুষ ভোটারদের জন্য এবং ২১ হাজার ৩২২টি ভোটকেন্দ্র নারী ভোটারদের জন্য। এসব ভোটকেন্দ্রের মধ্যে ১৭ হাজার ৭টি ভোটকেন্দ্র বেশি ঝুঁকিপূর্ণ।

পার্লামেন্টের নিম্নকক্ষ জাতীয় পরিষদে ২৭২টি আসন এবং প্রাদেশিক পরিষদের ৫৭৭টি আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। স্থানীয় সময় সকাল ৮টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ভোটগ্রহণ চলছে। এবারই প্রথমবার ১০ ঘন্টাব্যাপী ভোটগ্রহণ চলবে।

পাকিস্তানের চারটি প্রদেশে মূল লড়াইটা হবে পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ ও তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)-এর মধ্যে। তবে দুর্নীতির দায়ে জেলে থাকায় নির্বাচনে অংশ নিতে পারছেন না নওয়াজ শরিফ। যদিও তার ভাই শাহবাজ শরিফ নির্বাচনে লড়াই করছেন। তাই নির্বাচনে পিএমএল-এন পার্টি জয়ী হলে পাকিস্তানের পরবর্তী প্রধানমন্ত্রী হবে শাহবাজ শরিফ।

এছাড়া বেনজির ভুট্টোর নেতা বিলাওয়াল ভুট্টো জারদারি নেতৃত্বাধীন পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) কিছু সিট পাবে বলে আশা করা হচ্ছে। এছাড়া ধর্মীয় দলগুলোর ডানপন্থী জোট মুত্তাহিদা মজলিস-ই-আমাল (এমএমএ)ও কিছু সিট পাবে বলে মনে করা হচ্ছে।

পাকিস্তানে ১০ কোটি ৫০ লাখ বৈধ ভোটার মোট দুটি করে ভোট দেবেন। একটি জাতীয় পরিষদের জন্য আর একটি প্রাদেশিক পরিষদের জন্য।

দেশটিতে এবারের নির্বাচনও বেশ অর্থবহ। কেননা দুর্নীতির দায়ে চলতি বছরের জানুয়ারিতে ক্ষমতাচ্যুত হন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। আর কয়েকদিন আগে দুর্নীতি মামলায় তাকে ১০ বছরের কারাদণ্ড দেয়ার পর তিনি এখন রাওয়ালাপিন্ডির আদিয়ালা কারাগারে আছেন।

এদিকে প্রায় দুই দশক আগে রাজনীতিতে প্রবেশ করেছেন ইমরান খান। কিন্তু আজকের নির্বাচনে ইমরানের বিজয়ী হওয়ার বেশ সম্ভাবনা রয়েছে। যদিও অভিযোগ উঠেছে, পাকিস্তানের শক্তিশালী সেনাবাহিনী নির্বাচনে এই অলরাউন্ডারের জয়ের জন্য আগে থেকেই ছক কষে রেখেছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews