বাংলা ফটো নিউজ : বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে প্রথম নারী মেয়র প্রার্থী ডা. মনীষা চক্রবর্তীর ওপর হামলার অভিযোগ পাওয়া গেছে। জাল ভোটের প্রতিবাদ করায় তার ওপর হামলা করা হয়েছে বলে তিনি অভিযোগ করেন।
আজ সোমবার সকালে বরিশাল সিটিতে বিএম কলেজ কেন্দ্রে বাসদের মেয়র প্রার্থী ডা. মনীষা চক্রবর্তী ভোট দিতে গেলে এই হামলার ঘটনা ঘটে।
জেলা বাসদ সভাপতি ইমরুল হাকিম রুমন জানান, পৌনে ১০টার দিকে ডা. মনিষা চক্রবর্তীসহ সদর গার্লস কেন্দ্রে গেলে তিনি দেখতে পান ব্যালটে আওয়ামী লীগের কর্মীরা প্রকাশ্যে সিল মারছে। তিনি সাথে সাথে রিটানিং অফিসারকে সংবাদ দেন। রিটার্নিং অফিসার দ্রুত চলে আসেন। এ সময় তার সামনেই বাক-বিতণ্ডার এক পর্যায়ে আওয়ামী লীগের দুই কর্মী মনিষাকে শারীরিকভাবে লাঞ্চিত করে।
Leave a Reply