1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
April 22, 2026, 12:37 am
শিরোনামঃ
অবশেষে অনিয়ম ঠেকাতে সাভার সাব-রেজিস্ট্রারের ব্যতিক্রমী উদ্যোগ শনিবার সাভারে যেসব এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সাভার সাব-রেজিস্ট্রি অফিসে রাজস্ব আদায় বেড়েছে ৫০ কোটি টাকা সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন জমা দিলেন বিএনপি নেত্রী মিনি আক্তার সাভার-আশুলিয়ায় ২৪ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ আশুলিয়ায় দুই যুবক গুলিবিদ্ধ, ২ লাখ টাকা ছিনতাই আশুলিয়ায় শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ ও বন্ধ কারখানা খোলার দাবি সাভারে কোরআন অবমাননার অভিযোগে মা-মেয়ে গ্রেপ্তার ডিবির জালে ধরা আন্তঃ জেলা ডাকাত ও কিশোর গ্যাংয়ের ৫ সদস্য সাভারে শিশুর চোখে সুপার গ্লু ঢেলে নির্যাতনের অভিযোগ

ইরানের বিরুদ্ধে লোহিত সাগরে সেনা নামাবে ইসরায়েল

  • আপডেট টাইম : Friday, August 3, 2018
  • 342

বাংলা ফটো নিউজ : ইরানি সেনারা বাব আল মানদেব প্রণালী বন্ধ করে দেওয়ার চেষ্টা করলে সেখানে সামরিক বাহিনী মোতায়েন করা হবে বলে হুমকি দিয়েছে ইসরায়েল। বুধবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এ কথা বলেছেন। লোহিত সাগর ও এডেন উপসাগরের সংযোগকারী বাব আল মানদেব প্রণালী ইসরায়েলের জন্য খুবই গুরুত্বপূর্ণ।

ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলেছেন, যদি ইরান বাব আল মানদেব প্রণালী বন্ধ করার চেষ্টা করে, আমি নিশ্চিত তাহলে সে নিজেকে তার প্রচেষ্টা প্রতিরোধ করতে দৃঢ়প্রতিজ্ঞ একটি আন্তর্জাতিক জোট বাহিনীর সঙ্গে যুদ্ধরত অবস্থায় দেখতে পাবে, আর এই জোটে ইসরায়েলের সামরিক বাহিনীর সবগুলো শাখা অন্তর্ভুক্ত থাকবে।

ইসরায়েলের হাইফায় নৌবাহিনীর নতুন কর্মকর্তাদের পাসিং আউট প্যারেডের বক্তৃতায় নেতানিয়াহু এসব কথা বলেন।

গত সপ্তাহে সৌদি আরব এই প্রণালী দিয়ে তেল রপ্তানি স্থগিত করেছে। ইরান সমর্থিত ইয়েমেনের হুতি বিদ্রোহীরা বাব আল মানদেব প্রণালীতে দুটি জাহাজে হামলা চালানোর পর ওই ঘোষণা দেয় সৌদি আরব।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews