1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
April 22, 2026, 12:34 am
শিরোনামঃ
অবশেষে অনিয়ম ঠেকাতে সাভার সাব-রেজিস্ট্রারের ব্যতিক্রমী উদ্যোগ শনিবার সাভারে যেসব এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সাভার সাব-রেজিস্ট্রি অফিসে রাজস্ব আদায় বেড়েছে ৫০ কোটি টাকা সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন জমা দিলেন বিএনপি নেত্রী মিনি আক্তার সাভার-আশুলিয়ায় ২৪ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ আশুলিয়ায় দুই যুবক গুলিবিদ্ধ, ২ লাখ টাকা ছিনতাই আশুলিয়ায় শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ ও বন্ধ কারখানা খোলার দাবি সাভারে কোরআন অবমাননার অভিযোগে মা-মেয়ে গ্রেপ্তার ডিবির জালে ধরা আন্তঃ জেলা ডাকাত ও কিশোর গ্যাংয়ের ৫ সদস্য সাভারে শিশুর চোখে সুপার গ্লু ঢেলে নির্যাতনের অভিযোগ

শপথ নেয়ার আগে তদন্তের মুখোমুখি ইমরান খান

  • আপডেট টাইম : Tuesday, August 7, 2018
  • 330

বাংলা ফটো নিউজ : পাকিস্তানের হবু প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে একটি অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে দেশটির জাতীয় জবাবদিহীতা ব্যুরো(এনএবি)। এ বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য মঙ্গলবার পেশোয়ারে ব্যুরোর খাইবার পাখতুন খোয়া প্রাদেশিক অফিসে ডাকা হয়েছিলো ইমরান খানকে। খাইবারের প্রাদেশিক সরকারের হেলিকপ্টার ব্যক্তিগত কাজে ব্যবহারের একটি অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

প্রধানমন্ত্রী হিসেবে দলীয় পার্লামেন্ট সদস্যদের মতামতের ভিত্তিতে মনোনয়ন পাওয়ার পরদিনই তাকে মুখোমুখি হতে হলো এই জিজ্ঞাসাবাদের। মঙ্গলবার গাড়ি বহর নিয়ে এনএবি অফিসে জিজ্ঞাসাবাদের মুখোমুখী হতে আসেন ইমরান খান। এসময় তদন্ত কর্মকর্তারা তার হাতে ১৫টি প্রশ্ন সম্বলিত একটি নথি তুলে দেয়। আগামী ১৫ দিনের মধ্যে এই প্রশ্নগুলোর জবাব দিতে হবে ইমরান খানকে।

এনএবি কর্মকর্তারা জানিয়েছে, এদিন এক ঘণ্টারও বেশি সময় তদন্ত কর্মকর্তাদের সাথে ছিলেন ইমরান খান। এসময় তাকে প্রশ্নগুলো হস্তান্তর করা হয়। ইমরানের আগমন উপলক্ষ্যে প্রাদেশিক এনএবি অফিস ও আশপাশের এলাকায় ব্যাপক নিরাপত্তা জোরদার করা হয়। ইমরান খানকে জিজ্ঞাসাবাদের জন্য এনএবি তারিখ নির্ধারণ করেছিলে গত ১৮ জুলাই, কিন্তু ওই সময় তিনি নির্বাচনী কাজে ব্যস্ত থাকার কারণে তার আইনজীবী সেটি পিছিয়ে দেয়ার আবেদন করেন। সেই আবেদনের ভিত্তিতে মঙ্গলবার নতুন তারিখ নির্ধারণ করা হয়।

যে অভিযোগের তদন্ত
গত ফেব্রুয়ারিতে খাইবার পাখতুন প্রদেশের মুখ্যমন্ত্রী, ইমরান খানের দলের নেতা পারভেজ খাত্তা ও ইমরান খানের বিরুদ্ধে অভিযোগ ওঠে প্রাদেশিক সরকারের দুটো হেলিকপ্টার ব্যক্তিগত কাজে ব্যবহারের। গণমাধ্যমে ব্যাপক সমালোচনার পর ইমরান ও খাত্তাকের বিরুদ্ধে নোটিশ জারি করে এনএবি।

এনএবি চেয়ারম্যান অবসরপ্রাপ্ত বিচারক জাভেদ ইকবাল সংস্থাটির খাইবার প্রদেশের পরিচালককে নির্দেশ দেন এবিষয়ে তদন্ত শুরু করার। ইমরান খানের দল প্রদেশটিতে সরকারে থাকলেও ইমরান নিজে কোন পদে নেই প্রাদেশিক সরকারের। তাই অভিযোগটি আরো জোরালো হয়েছে। যদিও সরকার ও ইমরান খান নিজে বারবারই অস্বীকার করেছেন এই অভিযোগ।

অন্যদিকে জাতীয় জবাবদিহীতা ব্যুরো(এনএবি) বলছে, ব্যক্তিগত কাজে হেলিকপ্টার ব্যবহারের জন্য প্রাদেশিক সরকারকে এক কোটি ১১ লাখ রুপি দিতে হবে পিটিআই দলকে। যদিও সরকারি কাগজপত্রে দেখানো হয়েছে ২১ লাখ রুপি দেয়ার কথা। এনএবি বলছে, ইমরান খান ৭৪ ঘণ্টার জন্য দুটি হেলিকপ্টার ব্যবহারের বদলে সরকারকে ২১ লাখ রুপি পরিশোধ করেছে এমন প্রমাণ আছে। অথচ এই দুটি হেলিকপ্টার উড়ার জন্য প্রতিঘণ্টার খরচ ২৮ হাজার রুপি।

এক বিবৃতিতে পাকিস্তান তেহরিক-ই ইনসাফ দলের পক্ষ থেকে এনএবির তদন্তকে স্বাগত জানিয়ে পূর্ণ সহযোগিতা করার অঙ্গীকার করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews