1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
November 24, 2026, 6:23 pm
শিরোনামঃ
মজুরি আন্দোলনে হামলার শিকার সাভারের সেই শ্রমিকের মৃত্যু আশুলিয়ায় অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ, ৫টিতে কর্মবিরতি সাভার ও আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ৫০ কারখানায় ছুটি ঘোষণা সাভারে পার্কিং করা দুই বাসে আগুন আশুলিয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে, বন্ধ ৭০টি কারখানা শ্রমিক আন্দোলন: সাভারে সংবাদ সংগ্রহকালে ৮ সাংবাদিকের ওপর হামলা সাভারে পুলিশের গাড়িতে আগুন, ওসিসহ আহত অর্ধশতাধিক দ্রুত মজুরি ঘোষণা ও হয়রানি বন্ধের দাবিতে সাভারে শ্রমজীবী ঐক্য পরিষদের সংবাদ সম্মেলন মজুরি কমিশন গঠন হয়েছে, এখন আর আন্দোলনের সুযোগ নেই: প্রতিমন্ত্রী টুকু আশুলিয়ায় মজুরি আন্দোলনের মধ্যে ঢিলের আঘাতে স্কুলছাত্র আহত

বিস্ময়কর পরিমাণ তেলের মজুদ পাকিস্তানে!

  • আপডেট টাইম : Friday, August 10, 2018
  • 380

বাংলা ফটো নিউজ : পাকিস্তানের অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্রমন্ত্রী আব্দুল্লাহ হুসেইন হারুন ইরান সীমান্তের কাছে বিশাল তেলের মজুদ আবিষ্কারের খবর দিয়েছেন। তিনি দাবি করেছেন, এই একটি খনিতে কুয়েতের মোট মজুদের চেয়েও বেশি তেল রয়েছে।

তিনি সম্প্রতি পাকিস্তানের ফেডারেশন অব চেম্বার্স অব কমার্স ইন্ডাস্ট্রির এক বৈঠকে ঘোষণা করেন- ইরান-পাকিস্তান পানিসীমার কাছে যুক্তরাষ্ট্রের ‘এক্সন মবিল’ কোম্পানি বিশাল এক তেলের মজুদ খুঁজে পেয়েছে। উত্তোলন উপযোগী এই তেলের খনি পাকিস্তানকে তেলের মজুদের দিক দিয়ে বিশ্বের ৬ষ্ঠ দেশে পরিণত করবে।

এই তেল ক্ষেত্র থেকে তেল উত্তোলন শুরু করতে এক হাজার কোটি ডলার খরচ হবে বলে জানান এই অস্থায়ী পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, পাকিস্তান সরকারের সঙ্গে স্বাক্ষরিত চুক্তি অনুযায়ী, এই ক্ষেত্র থেকে উত্তোলনকৃত তেলের শতকরা ২৫ ভাগ এক্সন মবিলকে দিতে হবে।

সম্প্রতি এক্সন মবিল জানিয়েছিল, তারা ইরান-পাকিস্তান সীমান্তে বড় ধরনের তেলের মজুদ পাওয়ার কাছাকাছি অবস্থায় রয়েছে।

পাকিস্তানে তেল ও গ্যাসের মতো খনিজ সম্পদের সন্ধানে এক্সন মবিল এ পর্যন্ত পাঁচ হাজার মিটার খননকাজ সম্পন্ন করেছে। যুক্তরাষ্ট্রের এ কোম্পানিকে গ্যাস অনুসন্ধানেরও দায়িত্ব দেয়া হয়েছে।

পাকিস্তানের অস্থায়ী পররাষ্ট্রমন্ত্রীর দেয়া তথ্য সঠিক হয়ে থাকলে তা পাকিস্তানের অর্থনৈতিক উন্নয়নের জন্য এক যুগান্তকারী ঘটনা হবে বলে বিশেষজ্ঞরা মনে করছেন। বর্তমানে পাকিস্তানের মোট তেলের চাহিদার শতকরা ১৫ ভাগ অভ্যন্তরীণভাবে উৎপন্ন হয়। বাকি ৮৫ ভাগ প্রয়োজনের জন্য দেশটি আমদানির ওপর নির্ভরশীল।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews