1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
April 22, 2026, 5:23 am
শিরোনামঃ
অবশেষে অনিয়ম ঠেকাতে সাভার সাব-রেজিস্ট্রারের ব্যতিক্রমী উদ্যোগ শনিবার সাভারে যেসব এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সাভার সাব-রেজিস্ট্রি অফিসে রাজস্ব আদায় বেড়েছে ৫০ কোটি টাকা সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন জমা দিলেন বিএনপি নেত্রী মিনি আক্তার সাভার-আশুলিয়ায় ২৪ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ আশুলিয়ায় দুই যুবক গুলিবিদ্ধ, ২ লাখ টাকা ছিনতাই আশুলিয়ায় শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ ও বন্ধ কারখানা খোলার দাবি সাভারে কোরআন অবমাননার অভিযোগে মা-মেয়ে গ্রেপ্তার ডিবির জালে ধরা আন্তঃ জেলা ডাকাত ও কিশোর গ্যাংয়ের ৫ সদস্য সাভারে শিশুর চোখে সুপার গ্লু ঢেলে নির্যাতনের অভিযোগ

সিলেটে স্থগিত দুই কেন্দ্রে ভোটগ্রহণ চলছে

  • আপডেট টাইম : Saturday, August 11, 2018
  • 330

বাংলা ফটো নিউজ : সিলেট সিটি করপোরেশন (সিসিক) নির্বাচনে স্থগিত হওয়া দুটি কেন্দ্র এবং একটি সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে দুই প্রার্থীর ভোট সমান হওয়ায় ১৪টি কেন্দ্রে নতুন করে ভোটগ্রহণ চলছে।

আজ শনিবার সকাল ৮টার দিকে ভোটগ্রহণ শুরু হয়, একটানা চলবে বিকাল ৪টা পর্যন্ত। তবে বৃষ্টির কারণে ভোটার উপস্থিতি একেবারেই কম।

সকাল থেকে অনেকটা নিয়ম রক্ষার নির্বাচন হচ্ছে মেয়র পদের ২৪নং ওয়ার্ডের গাজী বুরহানউদ্দিন গরম দেওয়ান সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ২৭নং ওয়ার্ডের হবিনন্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে। সকাল থেকে এ দুই কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোট দিচ্ছেন ভোটাররা।

গত ৩০ জুলাইয়ের নির্বাচনে ১৩৪ কেন্দ্রের মধ্যে ১৩২ কেন্দ্রের ভোট গণনায় বিএনপির মেয়র প্রার্থী আরিফুল হক চৌধুরীর ভোট পান ৯০ হাজার ৪৯৬টি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের মেয়র প্রার্থী বদর উদ্দিন আহমদ কামরান পান ৮৫ হাজার ৮৭০ ভোট। ফলে বিএনপির মেয়র প্রার্থী আওয়ামী লীগের মেয়র প্রার্থীর চেয়ে ৪ হাজার ৬২৬ ভোটে এগিয়ে আছেন।

এ ছাড়া সংরক্ষিত ৭ নম্বর (সাধারণ ওয়ার্ড ১৯, ২০ ও ২১) ওয়ার্ডের ১৪টি কেন্দ্রে ভোট গণনা শেষে প্রার্থী নাজনীন আক্তার কনা ও নার্গিস সুলতানার ভোট সমান হওয়ায় তাদের মধ্যেও আজ পুনরায় ভোট অনুষ্ঠিত হচ্ছে। গত দিনের নির্বাচনে তারা দু’জনেই সমান চার হাজার ১৫৫ ভোট পেয়েছেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews