1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
November 25, 2026, 10:22 pm
শিরোনামঃ
মজুরি আন্দোলনে হামলার শিকার সাভারের সেই শ্রমিকের মৃত্যু আশুলিয়ায় অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ, ৫টিতে কর্মবিরতি সাভার ও আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ৫০ কারখানায় ছুটি ঘোষণা সাভারে পার্কিং করা দুই বাসে আগুন আশুলিয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে, বন্ধ ৭০টি কারখানা শ্রমিক আন্দোলন: সাভারে সংবাদ সংগ্রহকালে ৮ সাংবাদিকের ওপর হামলা সাভারে পুলিশের গাড়িতে আগুন, ওসিসহ আহত অর্ধশতাধিক দ্রুত মজুরি ঘোষণা ও হয়রানি বন্ধের দাবিতে সাভারে শ্রমজীবী ঐক্য পরিষদের সংবাদ সম্মেলন মজুরি কমিশন গঠন হয়েছে, এখন আর আন্দোলনের সুযোগ নেই: প্রতিমন্ত্রী টুকু আশুলিয়ায় মজুরি আন্দোলনের মধ্যে ঢিলের আঘাতে স্কুলছাত্র আহত

থাইল্যান্ডে বন্যায় ক্ষতিগ্রস্ত ৭৮ হাজার মানুষ

  • আপডেট টাইম : Sunday, September 2, 2018
  • 407

বাংলা ফটো নিউজ : থাইল্যান্ডের দুর্যোগ প্রতিরোধ ও প্রশমন বিভাগ জানিয়েছে, ৭৮ হাজারের বেশি লোক বন্যার কারণে এখনো ক্ষতিগ্রস্ত অবস্থায় রয়েছে। গ্রীষ্মমণ্ডলীয় ঝড় বেবিঙ্কা ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় মৌসুমী বৃষ্টিপাতের ফলে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

দুর্যোগ প্রতিরোধ ও প্রশমন বিভাগ শনিবার রাতে জানিয়েছে, ১৭ আগস্ট থেকে ১৮টি প্রদেশের ২ হাজার ৩১৮টি গ্রামে ৫৫ হাজার ৩৫৩টি পরিবারের ১ লাখ ৬২ হাজার ৭১১ জন বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে।

দুর্যোগ প্রতিরোধ ও প্রশমন বিভাগের মহাপরিচালক চায়াপল থিতিসাক বলেন, ১৮টি প্রদেশের ১০টি বন্যা কবলিত হয়েছে। এতে আটটি প্রদেশের ৩০ হাজার ৭৭৩টি পরিবারের ৭৮ হাজার ৩৩৪ জন ক্ষতিগ্রস্ত হয়েছে।

জাতীয় পানি সম্পদ অফিস সতর্ক করে দিয়ে বলেছে, ১৭টি প্রদেশে শনিবার থেকে বুধবার ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। তাই এই প্রদেশগুলোর কর্তৃপক্ষ ও বাসিন্দাদের প্রস্তুতি নিতে হবে। খবর বার্তা সংস্থা সিনহুয়া’র

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews