1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
September 7, 2026, 8:44 pm
শিরোনামঃ
সাভারে মাদ্রাসার শিক্ষার্থীকে বলৎকার: শিক্ষক ও শিক্ষার্থীসহ ১০ জনের বিরুদ্ধে মামলা জাতীয় স্মৃতিসৌধে নতুন রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন আশুলিয়ায় বকেয়া পাওনার দাবিতে বন্ধ দুই কারখানার শ্রমিকদের বিক্ষোভ মাদক বিক্রিতে বাধা দেওয়ায় সাভারে ৩ বোন ও ভাগিনীকে ছুরিকাঘাতে জখম করল সৎ ভাই আশুলিয়ায় অটোভ্যান চালক হত্যা, ২৪ ঘণ্টায় দুই আসামি গ্রেপ্তার টানা ৬ ঘণ্টার চেষ্টায় আশুলিয়ার তামাকের গুদামের আগুন নিয়ন্ত্রণে সাভারে রাতের আঁধারে মশাল মিছিল, আওয়ামী লীগের ৯ নেতাকর্মী গ্রেপ্তার  ডেপুটি অ্যাটর্নি জেনারেল হলেন জাবির সাবেক শিক্ষার্থী ব্যারিস্টার শিহাব উদ্দিন খান আশুলিয়ায় পরিত্যক্ত কূপে পড়ে যুবকের মৃত্যু জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন 

কাবুলে বোমা হামলায় সাংবাদিকসহ নিহত ২০

  • আপডেট টাইম : Thursday, September 6, 2018
  • 367

বাংলা ফটো নিউজ : আফগানিস্তানের কাবুলে একটি স্পোর্টস ক্লাবে জোড়া বোমা হামলা চালানো হয়েছে।এ ঘটনায় সাংবাদিকসহ ২০ জন নিহত হয়েছে। এতে আহত হয়েছে আরো অন্তত ৭০ জন।বুধবার রাতে রাজধানী কাবুলে অবস্থিত ক্লাবটিতে হামলা চালায় জঙ্গীরা।

আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাজিব দানিশের বরাতে এ তথ্য জানা গেছে।

নাজিব দানিশ জানিয়েছেন, বুধবার কাবুলের দাশতের বারচি এলাকার স্পোর্টস ক্লাবে হামলা চালায় জঙ্গীরা। এর আগেও অনেকবার ওই এলাকায় বসবাসরত শিয়া হাজারা সম্প্রদায় হামলার শিকার হয়েছে।

তিনি জানান, এক ব্যক্তি ক্লাবের নিরাপত্তারক্ষীকে গুলি করে হত্যার পর ভেতরে প্রবেশ করে আত্মঘাতী বোমার বিস্ফোরণ ঘটায়।হামলার পর হতাহতদের উদ্ধারে লোকজন জড়ো হলে আরেকটি গাড়ি বোমার বিস্ফোরণ ঘটে।এতে ২০ জন নিহত হয়েছে।

এই দ্বিতীয় বোমা বিস্ফোরণে দেশটির সবচেয়ে বড় ব্রডকাষ্টার টোলো নিউজের একজন রিপোর্টার ও ক্যামেরাম্যান নিহত হয়েছেন।

এদিকে, কাবুল পুলিশের মুখপাত্র হাসমত স্ট্যানেকজাই জানিয়েছেন, এই ঘটনায় কয়েকজন পুলিশ কর্মকর্তাসহ আহত হয়েছে অন্তত ৭০ জন।

সূত্র: আল জাজিরা

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews