1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
September 7, 2026, 8:48 pm
শিরোনামঃ
সাভারে মাদ্রাসার শিক্ষার্থীকে বলৎকার: শিক্ষক ও শিক্ষার্থীসহ ১০ জনের বিরুদ্ধে মামলা জাতীয় স্মৃতিসৌধে নতুন রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন আশুলিয়ায় বকেয়া পাওনার দাবিতে বন্ধ দুই কারখানার শ্রমিকদের বিক্ষোভ মাদক বিক্রিতে বাধা দেওয়ায় সাভারে ৩ বোন ও ভাগিনীকে ছুরিকাঘাতে জখম করল সৎ ভাই আশুলিয়ায় অটোভ্যান চালক হত্যা, ২৪ ঘণ্টায় দুই আসামি গ্রেপ্তার টানা ৬ ঘণ্টার চেষ্টায় আশুলিয়ার তামাকের গুদামের আগুন নিয়ন্ত্রণে সাভারে রাতের আঁধারে মশাল মিছিল, আওয়ামী লীগের ৯ নেতাকর্মী গ্রেপ্তার  ডেপুটি অ্যাটর্নি জেনারেল হলেন জাবির সাবেক শিক্ষার্থী ব্যারিস্টার শিহাব উদ্দিন খান আশুলিয়ায় পরিত্যক্ত কূপে পড়ে যুবকের মৃত্যু জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন 

ফিলিপাইনে ৩ মাসে তিনজন মেয়র খুন

  • আপডেট টাইম : Thursday, September 6, 2018
  • 387

বাংলা ফটো নিউজ : ফিলিপাইনে আরেকজন মেয়রকে হত্যা করা হয়েছে। এই তিন মাসে তিনজন মেয়র খুন হলেন। সিনএনএন জানিয়েছে, গতকাল বুধবার ছুটিতে বেড়াতে যাওয়ার জনপ্রিয় গন্তব্য সেবুর একটি শহরের মেয়র মারিয়ানো ব্লাংকোকে অজ্ঞাতনামা বন্দুকধারীরা তাঁর দপ্তরে গুলি করে হত্যা করে।

এর আগে ফিলিপাইনের আরও দুটি শহরের—তানাউয়ান সিটি ও জেনারেল তিনিও—মেয়রদের হত্যা করা হয়।

প্রাদেশিক পুলিশ বলছে, তদন্ত শুরু হয়েছে এবং এখন পর্যন্ত সম্ভাব্য খুনি অথবা খুনের উদ্দেশ্য বের করা যায়নি।

রনডার মেয়র ব্লাংকো এই শহরের ভাইস মেয়র জোনা জন উনগাব অজ্ঞাতনামা বন্দুকধারীদের হাতে নিহত হওয়ার পাঁচ মাসের মাথায় খুন হন। পুলিশ এখনো নিশ্চিত নয় হত্যাকাণ্ডগুলোর মধ্যে কোনো ধরনের যোগসূত্র আছে কি না।

তানাউয়ান সিটির মেয়র আন্তোনিও হালিলি গত জুলাইয়ে সিটি হলের বাইরে জাতীয় পতাকা উত্তোলন অনুষ্ঠানের সময় গুপ্তঘাতকের গুলিতে নিহত হন। এর কয়েক দিন পর জেনারেল তিনিও শহরের মেয়র ফার্দিনান্দ বোতেকে একজন সন্দেহভাজন মোটরসাইকেল আরোহী গুলি করে হত্যা করে।

প্রেসিডেন্ট রদ্রিগো দুতের্তে ২০১৬ সালের মাঝামাঝি ক্ষমতায় আসার পর এ পর্যন্ত ১৫ জনের বেশি মেয়র ও ভাইস মেয়র নিহত হয়েছেন।

নিহত মেয়রদের কয়েকজনের মাদক ব্যবসা অথবা এর বিরুদ্ধে অভিযানের সঙ্গে সম্পর্ক রয়েছে বলে বলা হয়েছে। দুতের্তের প্রশাসন মাদকের বিরুদ্ধে ব্যাপক যুদ্ধ ও দুর্নীতিবিরোধী অভিযান পরিচালনা করছে। এসব অভিযানে হাজার হাজার আইনবহির্ভূত হত্যা ও ব্যাপক মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ আছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews