1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
September 7, 2026, 8:46 pm
শিরোনামঃ
সাভারে মাদ্রাসার শিক্ষার্থীকে বলৎকার: শিক্ষক ও শিক্ষার্থীসহ ১০ জনের বিরুদ্ধে মামলা জাতীয় স্মৃতিসৌধে নতুন রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন আশুলিয়ায় বকেয়া পাওনার দাবিতে বন্ধ দুই কারখানার শ্রমিকদের বিক্ষোভ মাদক বিক্রিতে বাধা দেওয়ায় সাভারে ৩ বোন ও ভাগিনীকে ছুরিকাঘাতে জখম করল সৎ ভাই আশুলিয়ায় অটোভ্যান চালক হত্যা, ২৪ ঘণ্টায় দুই আসামি গ্রেপ্তার টানা ৬ ঘণ্টার চেষ্টায় আশুলিয়ার তামাকের গুদামের আগুন নিয়ন্ত্রণে সাভারে রাতের আঁধারে মশাল মিছিল, আওয়ামী লীগের ৯ নেতাকর্মী গ্রেপ্তার  ডেপুটি অ্যাটর্নি জেনারেল হলেন জাবির সাবেক শিক্ষার্থী ব্যারিস্টার শিহাব উদ্দিন খান আশুলিয়ায় পরিত্যক্ত কূপে পড়ে যুবকের মৃত্যু জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন 

যুক্তরাষ্ট্রে ধেয়ে যাচ্ছে প্রলয়ঙ্করী ঝড় ‘ফ্লোরেন্স’, জরুরি অবস্থা জারি

  • আপডেট টাইম : Tuesday, September 11, 2018
  • 357

বাংলা ফটো নিউজ : যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলের দিকে ধেয়ে যাচ্ছে শক্তিশালী সামুদ্রিক ঝড় ‘ফ্লোরেন্স’। এক দশকের মধ্যে এটাকে সবচেয়ে ভয়ঙ্কর ঝড় বলে মনে করা হচ্ছে। বৃহস্পতিবার নাগাদ এটি আঘাত হানতে পারে।এই পরিপ্রেক্ষিতে ৪টি রাজ্যে জরুরি অবস্থা জারি করা হয়েছে।১০ লাখ মানুষকে নিরাপদে সরিয়ে নেয়া হয়েছে।

যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হারিকেন সেন্টার (এনএইচসি) জানিয়েছে, ক্যাটাগরি ৪ ঝড়ে রূপ নিয়েছে ‘ফ্লোরেন্স’। বর্তমানে এর গতিবেগ ঘণ্টায় ১৯৫ কিলোমিটার, যা আরো শক্তি সঞ্চয় করে প্রলয়ঙ্করী হচ্ছে।

এনএইচসি জানিয়েছে, ফ্লোরেন্সের ঝোড়ো বেগের কারণে ঝুঁকির শঙ্কা ক্রমেই বাড়ছে। প্রবল বর্ষণে বন্যা ও ভূমিধসের আশঙ্কাও তৈরি হয়েছে।

জ্যেষ্ঠ আবহাওয়াবিদ ডেন মিরার জানান, ঘূর্ণিঝড়ের সার্বিক অবস্থা দেখে মনে হচ্ছে এটি ভয়াবহ হতে পারে।

প্রসঙ্গত, ১৯৮৯ সালে যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলকে লণ্ডভণ্ড করে দেওয়া ‘হুগো’র পর ‘ফ্লোরেন্স’ হবে ক্যাটাগরি ৪ ঘূর্ণিঝড়। ওই ঝড়ে ৪৯ নিহত হয়।এতে সাত বিলিয়ন ডলারের সম্পদ ক্ষতিগ্রস্ত হয়।

সূত্র: বিবিসি, সিএনএন

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews