1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
April 21, 2026, 10:49 pm
শিরোনামঃ
অবশেষে অনিয়ম ঠেকাতে সাভার সাব-রেজিস্ট্রারের ব্যতিক্রমী উদ্যোগ শনিবার সাভারে যেসব এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সাভার সাব-রেজিস্ট্রি অফিসে রাজস্ব আদায় বেড়েছে ৫০ কোটি টাকা সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন জমা দিলেন বিএনপি নেত্রী মিনি আক্তার সাভার-আশুলিয়ায় ২৪ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ আশুলিয়ায় দুই যুবক গুলিবিদ্ধ, ২ লাখ টাকা ছিনতাই আশুলিয়ায় শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ ও বন্ধ কারখানা খোলার দাবি সাভারে কোরআন অবমাননার অভিযোগে মা-মেয়ে গ্রেপ্তার ডিবির জালে ধরা আন্তঃ জেলা ডাকাত ও কিশোর গ্যাংয়ের ৫ সদস্য সাভারে শিশুর চোখে সুপার গ্লু ঢেলে নির্যাতনের অভিযোগ

জম্মু ও কাশ্মীরে মিনিবাস খাদে পড়ে নিহত ১৩

  • আপডেট টাইম : Friday, September 14, 2018
  • 349

বাংলা ফটো নিউজ : ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীর রাজ্যে নিয়ন্ত্রণ হারিয়ে একটি মিনিবাস গভীর খাদে পড়ে গেলে ১৩ যাত্রীর প্রাণহানি হয়। আজ শুক্রবার রাজ্যের কিস্তবার জেলার দন্দরন এলাকায় এ ঘটনা ঘটে।

যাত্রীবাহী মিনিবাসটি কেশবার থেকে কিস্তবারের দিকে যাওয়ার পথে উঁচু রাস্তা থেকে ৩০০ ফুট গভীর খাদে পড়ে যায়।

উদ্ধারকাজের নেতৃত্বে থাকা কিস্তবার পুলিশ কর্মকর্তা রাজিন্দর গুপ্ত বলেন, যাত্রীবাহী মিনিবাসটির ১৩ যাত্রীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। ১৩ জন গুরুতর আহত হয়েছেন। ওই বাসে ৩০ জনেরও বেশি যাত্রী ছিলেন।

কিস্তবারের ডেপুটি কমিশনার আংরেজ সিং রানা জানান, গুরুতর আহত আটজনকে এয়ার অ্যাস্বুলেন্সে করে জম্মুতে পাঠানো হয়েছে।

এ ছাড়া নিহতদের প্রত্যেক পরিবারকে পাঁচ লাখ রুপি এবং আহতদের ৫০ হাজার রুপি করে দেওয়া হবে বলেও জানান রানা।

জম্মু ও কাশ্মীরের পিপলস ডেমোক্রেটিক পার্টির প্রধান এবং সাবেক মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি এক টুইট বার্তায় সড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews