1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
April 21, 2026, 9:31 pm
শিরোনামঃ
অবশেষে অনিয়ম ঠেকাতে সাভার সাব-রেজিস্ট্রারের ব্যতিক্রমী উদ্যোগ শনিবার সাভারে যেসব এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সাভার সাব-রেজিস্ট্রি অফিসে রাজস্ব আদায় বেড়েছে ৫০ কোটি টাকা সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন জমা দিলেন বিএনপি নেত্রী মিনি আক্তার সাভার-আশুলিয়ায় ২৪ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ আশুলিয়ায় দুই যুবক গুলিবিদ্ধ, ২ লাখ টাকা ছিনতাই আশুলিয়ায় শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ ও বন্ধ কারখানা খোলার দাবি সাভারে কোরআন অবমাননার অভিযোগে মা-মেয়ে গ্রেপ্তার ডিবির জালে ধরা আন্তঃ জেলা ডাকাত ও কিশোর গ্যাংয়ের ৫ সদস্য সাভারে শিশুর চোখে সুপার গ্লু ঢেলে নির্যাতনের অভিযোগ

ভেনেজুয়েলায় থানা হাজতে দাঙ্গা ও অগ্নিকাণ্ডে নিহত ৬৮

  • আপডেট টাইম : Thursday, March 29, 2018
  • 594

বাংলা ফটো নিউজ : ভেনেজুয়েলার কারাবোবো প্রদেশের ভেলেনসিয়া শহরের একটি থানা হাজতে দাঙ্গা ও অগ্নিকাণ্ডের ঘটনায় ৬৮ জন নিহত হয়েছে। সরকারি কর্মকর্তারা হতাহতের খবর নিশ্চিত করেছেন বলে জানিয়েছে বিবিসি।

চিফ স্টেট প্রসিকিউটর তারেক সাব জানিয়েছেন, থানা হাজতে আসলে কি ঘটেছে সে বিষয়ে খুব দ্রুত তদন্ত শুরু হবে।

খবরে প্রকাশ, বুধবার জেল থেকে পালানোর জন্য বন্দীরা নিজেদের সঙ্গে থাকা জিনিসে আগুন লাগায়। সে সময় বন্দীদের আত্মীয়-স্বজনরা তাদের বের করে নেয়ার জন্য কারাগারে ভিড় জমায়। পুলিশ তাদের প্রতিহত করতে টিয়ার গ্যাস ছোঁড়ে।

ধারণা করা হচ্ছে, নিহতের অনেকেই আগুনের ধোঁয়ায় দমবন্ধ হয়ে মারা গেছে। এমনকি কয়েদিদের দেখতে আসা নারী ও শিশু কিছু আত্মীয়স্বজনও এ ঘটনায় মারা গেছে।

সরকারের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে যে, এ ঘটনায় একজন পুলিশ কর্মকর্তা গুলিবিদ্ধ হয়েছেন। আগুন নিয়ন্ত্রণে নেয়া হয়েছে।

গত এক দশকে ভেনেজুয়েলার কারাগারে বেশক’টি বড় দাঙ্গা ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এদিকে মানবাধিকার বিষয়ক এনজিওগুলো বলছে, দক্ষিণ আমেরিকান এ দেশটির কারাগারে অতিরিক্ত কয়েদি রাখা ও অমানবিক অবস্থার কারণে এমনটা ঘটছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews