1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
September 9, 2026, 2:10 am
শিরোনামঃ
সাভারে মাদ্রাসার শিক্ষার্থীকে বলৎকার: শিক্ষক ও শিক্ষার্থীসহ ১০ জনের বিরুদ্ধে মামলা জাতীয় স্মৃতিসৌধে নতুন রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন আশুলিয়ায় বকেয়া পাওনার দাবিতে বন্ধ দুই কারখানার শ্রমিকদের বিক্ষোভ মাদক বিক্রিতে বাধা দেওয়ায় সাভারে ৩ বোন ও ভাগিনীকে ছুরিকাঘাতে জখম করল সৎ ভাই আশুলিয়ায় অটোভ্যান চালক হত্যা, ২৪ ঘণ্টায় দুই আসামি গ্রেপ্তার টানা ৬ ঘণ্টার চেষ্টায় আশুলিয়ার তামাকের গুদামের আগুন নিয়ন্ত্রণে সাভারে রাতের আঁধারে মশাল মিছিল, আওয়ামী লীগের ৯ নেতাকর্মী গ্রেপ্তার  ডেপুটি অ্যাটর্নি জেনারেল হলেন জাবির সাবেক শিক্ষার্থী ব্যারিস্টার শিহাব উদ্দিন খান আশুলিয়ায় পরিত্যক্ত কূপে পড়ে যুবকের মৃত্যু জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন 

তানজানিয়ায় ফেরিডুবিতে নিহতের সংখ্যা বেড়ে ৪৪

  • আপডেট টাইম : Friday, September 21, 2018
  • 380

বাংলা ফটো নিউজ : আফ্রিকার তানজানিয়ায় বৃহত্তম ভিক্টোরিয়া হ্রদে ফেরি ডুবির ঘটনায় কমপক্ষে ৪৪ জনের মৃত্যু হয়েছে ও প্রায় দুই শতাধিক লোক নিখোঁজ রয়েছে। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

এদিকে হতাহতদের সন্ধানে শুক্রবার তানজানিয়ায় আবারো ব্যাপক অভিযান শুরু করা হয়েছে। বিখ্যাত ভিক্টোরিয়া হ্রদে ওই ফেরিটি ওকরা ও বুগলরা নামে দুটি দ্বিপের মাঝামাঝি স্থানে উল্টে যায়।

স্থানীয় এক কর্মকর্তা জানান, এ হ্রদের দক্ষিণপূর্বে উকারা দ্বীপের কাছে বৃহস্পতিবার বিকেলে ফেরিটি ডুবে যাওয়ার সময় এতে শতাধিক যাত্রী ছিল। হ্রদটি উগান্ডা ও কেনিয়া পর্যন্ত বিস্তৃত।

ধারণা করা হচ্ছে অতিরিক্ত যাত্রী বোঝাই করার কারণে ওই ফেরিডুবির ঘটনা ঘটেছে।

উকারাউয়ি জেলা পরিষদের প্রধান জর্জ নিয়ামাহা বলেন, ‘সেখানে ফেরি ডুবির ঘটনায় উল্লেখযোগ্য সংখ্যক লোক প্রাণ হারিয়েছে বলে আশংকা করা হচ্ছে।’

এদিকে আঞ্চলিক গভর্নর জন মোঙ্গেলা বৃহস্পতিবার রাতে জানান, এতে মৃতের সংখ্যা বেড়ে ৪৪ জনে দাঁড়িয়েছে এবং আরো ৩৭ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে কয়েকজনের অবস্থা আশংকাজনক।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews